পবিত্র রমজান মাস উপলক্ষে মুক্ত বাজার বাসানো হলো তারকেশ্বরের চাঁপাডাঙ্গা এলাকায়। ৫০০টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় চাল, ডাল, শাক-সবজি-সহ একত্রিশ রকমের খাদ্যসামগ্রী। মূলত আরামবাগের হরপুর দরবার শরীফের পীরজাদা সৈয়দ মানজুরুল ইসলাম এবং তারকেশ্বর পৌরসভার ভাইস চেয়ারম্যান উত্তম কুন্ডুর সহযোগিতায় ৫০০ টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় পবিত্র রমজান মাস উপলক্ষে।

এদিন তারকেশ্বরের চাঁপাডাঙ্গা এলাকার দুটি ক্লাব চাঁপাডাঙ্গা বেড়েমুল রথতলা দেশপ্রেমী ৫০ শে ৫০ এবং চাঁপাডাঙ্গা রিয়েল ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এই আয়োজন করা হয়। উল্লেখ্য যে ক্লাবের সভাপতি সন্দীপ দাস ও ক্লাবের উপদেষ্টামণ্ডলীর সদস্য কমল অধিকারীর ব্যবস্থাপনায় এই মুক্তহাট অন্যরকম মাত্রা যোগ হয়৷
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার

