তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে বিনামূল্যে ব্যাগ ভর্তি সবজি প্রদান করা হবে ১ লক্ষ মানুষকে। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘অঞ্জলি’। উত্তর কলকাতা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে আজ শিমলা পার্কে সবজি বিতরণের কর্মসূচি পালন করা হলো। উপস্থিত ছিলেন মন্ত্রী ও তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী শশী পাঁজা, বিধায়ক স্মিতা বক্সি ও উত্তর কলকাতা তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি সোহিনী মুখার্জি।


