উনি একটা রাজ্যের প্রশাসনিক মাথা। চাইলেই সবচেয়ে সুরক্ষিত, দামী মাস্ক পড়ে বাড়িতে অথবা অফিসেই থাকতে পারতেন। মাঝে মাঝে প্রেস কনফারেন্স করে রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতেই পারতেন। কিন্তু না…উনি যেমন নিজে লড়াইয়ের ময়দানে থাকেন, তেমনি ছোটো-বড়ো সব কর্মীরা ওঁর পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যান।

আজ সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষের নির্দেশে গংগারামপুর টাউন তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে গংগারামপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কিছু দুঃস্থ শিশুদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হল৷

