| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

আপাতত গঙ্গাসাগর মেলা আদালতের ঘাড়ে : তপন মল্লিক চৌধুরী

Reporter
তপন মল্লিক চৌধুরী / ৭১০ জন পড়েছেন
আপডেট সোমবার, ১০ জানুয়ারি, ২০২২

শুক্রবার কলকাতা উচ্চ আদালত নতুন করে করোনা সংক্রমণের কালেও সামাজিক দূরত্ববিধি মেনে, কোনওরকম জমায়েত না করার শর্ত বেঁধে দিয়ে গঙ্গাসাগর মেলার অনুমতি দিয়েছিল। তবে আদালত এও জানিয়েছিল, স্বাস্থ্যবিধি সংক্রান্ত কোথাও কোনও ত্রুটি বিচ্যুতি ঘটলে মেলা বাতিল করা হতে পারে। মেলায় যথেষ্ট স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা সেদিকে নজর দেওয়ার জন্য আদালত তিন সদস্যের কমিটিকে নজরদারির দায়িত্বও দিয়েছিল। কিন্তু বিতর্ক শুরু হয়েছে ওই কমিটিতে বিজেপি-র বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রাখা নিয়ে।

অন্যদিকে সোমবার নতুন করে কলকাতা উচ্চ আদালতে গঙ্গাসাগর মেলা বন্ধের আরজি জানিয়ে ফের মামলা দায়ের হল। এদিন আদালতে আরও ৫টি ভিন্ন ভিন্ন আবেদন জমা পড়ে যাতে আদালত স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে মেলা বন্ধ করে দেয়। আবেদনকারীদের আশঙ্কা, মেলা চলবে ১৪ তারিখ পর্যন্ত, এই দিনগুলিতে রাজ্যের করোনা পরিস্থিতি চূড়ান্ত মাত্রা নেবে। যদিও আদালতে এদিনও রাজ্যের তরফে জানানো হয়, করোনা স্বাস্থ্যবিধি মেনেই মেলা চলবে।

কলকাতা উচ্চ আদালতে সোমবারের শুনানিতে আদালতের নির্দেশে গঠিত কমিটির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন ওঠে। কোভিড পরিস্থিতিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এমন কাউকে নজরদারি কমিটিতে রাখা হয়নি। আবেদনকারীদের প্রশ্ন, এত বড় একটি মেলায় লক্ষ লক্ষ মানুষের ভীড়ে কি কোভিডবিধি মেনে যথাযথ দূরত্ব রাখা সম্ভব? কোথায় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, তার উপর কি নজরদারি করা কি কার্যত সম্ভব? আবেদনকারীরা উল্টে মনে করেন, এই ধরণের পরিস্থিতিতে ১৪ তারিখ পর্যন্ত মেলা চললে রাজ্যের করোনা পরিস্থিতি যেভাবে বাড়বে তাতে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে।

সোমবার নতুন করে যারা মামলা করেছেন তাঁরা অধিকাংশই চিকিৎসক। তাঁরা জানান, অধিকাংশ গঙ্গাসাগর যাত্রী গণপরিবহণে মাস্ক ছাড়া যাতায়াত করছেন। ভীড়ের মধ্যে দুরত্ববিধি পালন অসম্ভব যে কারণে গত ৩ জানুয়ারি থেকে করোনা সংক্রমণ উল্কার গতিতে বাড়তে শুরু করেছে। এমন অনেক গঙ্গাসাগর যাত্রী মেলায় এসেছেন যারা আগে থেকেই করোনা সংক্রমিত। অনেকে উপসর্গহীন। পরিস্থিতি এতটাই জটিল যে লক্ষ লক্ষ মানুষের ভীড়ে রাজ্যের কোভিড পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা কার্যত অসম্ভব কাজ।

সোমবার শুনানিতে কলকাতা উচ্চ আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য একাধিক আবেদনের সঙ্গে রাজ্য সরকারের তরফেও পৃথক আবেদন জমা দেওয়া হয়। সেখানে রাজ্য জানায়, শুভেন্দু অধিকারী কেবলমাত্র বিরোধী দলনেতা নন, আদ্যোপান্ত এক জন রাজনৈতিক মানুষ। গঙ্গাসাগর মেলার নিরপেক্ষ কমিটিতে তাঁকে কোনও ভাবেই মানায় না।। এতে গঙ্গাসাগর মেলায় রাজনীতির রং লাগে। অযথা রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। যাকে ঘিরে কিছু সুযোগ সন্ধানী মানুষ রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করবে। তাই দাবি করা হয়, এ ধরণের কমিটিতে রাজ্য সরকারের নেতা-মন্ত্রী-আমলা থেকে বিরোধী শিবিরের নেতা কাউকেই রাখা উচিত নয়।  তাছাড়া মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কিম্বা রাজ্যের কোনও আমলা বা নেতা-মন্ত্রী, এঁরা কেউই করোনা বিশেষজ্ঞ নন। এই কাজে একমাত্র করোনা সংক্রান্ত ওয়াকিবহাল ব্যক্তির নামই আসতে পারে।

প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন উত্তরপ্রদেশে কুম্ভমেলা করা নিয়ে বিশেষজ্ঞরা ‘সুপার স্প্রেডার’ হবে বলে মত দিয়েছিলেন। এরপরও যোগী কুম্ভমেলার পক্ষে সওয়াল করায় তাঁকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তাছাড়া আদালত গঙ্গাসাগর মেলার জন্য যে নজরদারি কমিটি গঠন করেছেন, তার রিপোর্ট পেতে আরও কয়েক দিন লাগবে। তত দিনে রাজ্য আরও ক্ষতগ্রস্ত হবে।

ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বৃহস্পতিবার চিঠি ভারত সেবাশ্রম সংঘ  জানিয়ে দিয়েছে তাদের বহু স্বেচ্ছাসেবক কোভিডে আক্রান্ত ফলে ওরা ভলেন্টিয়ার পাঠাতে পারবে না। সেক্ষেত্রে রাজ্যের উপর বাড়তি চাপ বাড়ল বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় কি গঙ্গাসাগর মেলা? মুখ্যমন্ত্রীকে এই প্রশ্নের উত্তরে জানান, ‘ওটা আদালতের বিচারাধীন বিষয়। আদালত তাদের রায় দিক।’ কিন্তু সোমবার কলকাতা উচ্চ আদালত কোনও রায় না দিয়ে বিষয়টি স্থগিত রেখেছে। আগামী ১০ জানুয়ারি শুরু হবে সাগরমেলা। ১২ জানুয়ারি পুণ্যস্নান। ইতিমধ্যে সেখানে হাজির অনেকেই। মেলায় এবার ভারত সেবাশ্রম সংঘের সেচ্ছাসেবক খুব কম থাকবে। যেখানে প্রতি বছর মেলায় সংঘের লোকেদের একটা বিরাট ভূমিকা থাকে।  সেক্ষেত্রে রাজ্য সরকারের উপর বাড়তি চাপ বাড়ল। ঘুরে ফিরে তাই প্রশ্নটি আসছে গঙ্গাসাগর মেলা কী তাহলে হচ্ছে? বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রী বিষয়টিকে ‘আদালতের বিচারাধীন’ বলে তাদের উপরেই ছেড়ে দিতে চাইছেন কিন্তু আদালত সোমবার বিষয়টিকে স্থগিত রেখেছে। এখন কোনদিকে জল গড়ায় সেটাই দেখার। আপাতত গঙ্গাসাগর মেলা আদালতের ঘাড়ে।

আপনার মতামত লিখুন :

One response to “আপাতত গঙ্গাসাগর মেলা আদালতের ঘাড়ে : তপন মল্লিক চৌধুরী”

  1. anjan chaterjee says:

    আপাতত গঙ্গাসাগর মেলা এক খেলা, মেলা আর খেলা নিয়েই তো বাংলার রাজনীতি। জনগন গাধার দল সেই মেলা আর খেলার পিছনে ছুটে ছুটে
    দম বন্ধ হয়ে মরছে।

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev