| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

কাবুল ফেরত সুপ্রিয় ধরকে সম্মান জানালো গোঘাট তৃণমূল ছাত্র-যুব : সুভাষ মজুমদার

Reporter
সুভাষ মজুমদার / ১৫৮ জন পড়েছেন
আপডেট রবিবার, ২৯ আগস্ট, ২০২১

মার্কিন সেনা ছাউনিতে ছিল কাজ। মাসের শেষে ভাল বেতন। এভাবেই কেটেছে তাঁর সাড়ে ৪ বছর। তালিবান আসার আগেও যে পরিবেশ খুব শান্ত ছিল তাও নয়। ঘনঘন কানে আসত গোলাগুলির শব্দ। কিন্তু সেনা ছাউনিতে কোনওদিনই নিজেকে অসুরক্ষিত মনে হয়নি তাঁর। তবে ১০ অগাস্টের পর থেকে চিত্রটা বদলে গেল। কাবুলে ঢুকে পড়ল তালিবান। সস্ত্রাস আর তার জেরে আতঙ্ক গ্রাস করল চারিদিক।

হামিদ কারজাই এয়ারপোর্টের ক্যাম্পে থাকতেন তাঁরা। চোখের সামনে দেখেছেন ফ্লাইট ধরার জন্য হুড়োহুড়ি। সুপ্রিয়র কথায়, ঠিক যেন বাসের পিছনে দৌড়। দেখেছেন বিমান থেকে ছিটকে পড়া মানুষগুলোকে। তারপর আরও বেশি করে আতঙ্ক চেপে বসে মাথায়। দেখেছেন, মা ছাড়া দেড় বছরের ছোট্ট শিশুর কান্না। সেই বাচ্চাটিকে মার্কিন সেনা রক্ষা করে, জল-খাবার দেয়।

কাবুল যখন জ্বলছে, তখন একে একে আফগানিস্তান থেকে জীবন হাতে করে বাড়ি ফিরছেন বাংলার ছেলে-মেয়েরা। কাজের সূত্রে, রোজগারের তাগিদে অনেকেই আফগানিস্তানে কাটিয়েছেন গোলাগুলির শব্দের ভিতর। কিন্তু হঠাৎ করে যে চেনা পরিবেশটা রাতারাতি ত্রাসের রাজত্ব হয়ে উঠবে সেটা ভাবা যায়নি।

মৃত্যুপুরী আফগানিস্তানের কাবুল থেকে দোহা হয়ে বাড়িতে ফিরেছেন সুপ্রিয় ধর। কাবুলে ন্যাটোর সেনা ছাউনিতে শেফের কাজ করতেন এই বাঙালি যুবক। তাঁর চোখেমুখে এখনও স্পষ্ট আতঙ্ক। আর কোনওদিন আফগানিস্তানে যাবেন না, সাফ জানিয়েছেন এই বাঙালি যুবক। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার হুগলির গোঘাট-১ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সেই সুপ্রিয় ধরকে সম্মাননা জ্ঞাপন করা হল। উপস্থিত ছিলেন গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, তৃণমূল ছাত্র নেতা শেখ আশিক প্রমূখ।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev