আজ গোঘাট ১ ও ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে চিনা সৈনিকদের অতর্কিত হামলায় ২০ জন ভারতীয় সেনা শহীদ হওয়ায় ও করোনা, আমফান মোকাবিলায় কেন্দ্রের বিজেপি সরকারের বাংলার সাথে বিমাতৃসুলভ আচরনের প্রতিবাদে ধিক্কার সভায় সিপিএম ও বিজেপি ছেড়ে গোঘাটের বিভিন্ন পঞ্চায়েত থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন জেলা সভাপতি দিলিপ যাদবের হাত ধরে।

উপস্থিত ছিলেন বিধায়ক মানস মুজমদার, হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহবুব রহমান, হাইকোর্টের আইনজীবী তরুণ চ্যাটার্জী, দুই ব্লক সভাপতি নারায়ন চন্দ্র পাঁজা, শাহাবুদ্দিন খান, সমিতির সভাপতি মনোরঞ্জন পাল, কর্মাধ্যক্ষ প্রদীপ রায়, শ্রীমন্ত রায়, জাহাঙ্গীর বাদশা, তপন মন্ডল, চঞ্চল রায়, নিরঞ্জন নাগ। দুই ব্লকের এক হাজারেরও বেশি সিপিএম ও বিজেপি থেকে তৃণমূলে যোগদান করে।



