এদিন গোঘাটের বিধায়ক মানস মজুমদার নিজের অফিসে এই সাংবাদিক সম্মেলন করেন। মূলত করোনা এবং আমফান মোকাবেলায় গোঘাটে কি কি কাজ করেছেন তার খতিয়ান তুলে ধরেন বিধায়ক। তিনি বলেন, রাজ্য সরকার যেভাবে করোনা এবং আমফান মোকাবেলায় সক্রিয় ভূমিকা পালন করেছে সেটা বিরোধী দলগুলির কাছে অত্যন্ত ইর্ষনিয় বিষয় তাই তারা অপপ্রচার শুরু করেছে। এদিন সাংবাদিক বৈঠকের পাশাপাশি কোরোনা পরিস্থিতিতে যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন তাঁদের কুর্নিশ জানান। উপস্থিত ছিলেন গোঘাট-১ ব্লক সভাপতি নারায়ণ পাঁজা, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল, গোঘাট-২ নং ব্লকের সভাপতি শেখ সাহাবুদ্দিন, গোঘাট-২ নং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি প্রভাত ব্যানার্জী-সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার

