লোকডাউনের জেরে খাদ্য সংকট দেখা দিয়েছে জেলার বিভিন্ন প্রান্তে। অসুবিধার মধ্যে পড়ছেন দুঃস্থ পরিবারগুলি। জেলাপরিষদ সদস্য স্বপন পাত্রের উদ্যোগে ও মিলন সংঘ ক্লাবের সহায়তায় আজ গোপীবল্লভপুর-২ বিধানসভার লোধাশুলি ল্যাম্প, জয়বান্ধি, ইন্দ্রাবনি, দহৎমূল, টুটুহা, চন্ডিপুর গ্রামে দুঃস্থ পরিবারগুলির ঘরে ঘরে ৫ কেজি করে সবজি মোট ২৫০ টি পরিবারকে দেওয়া হলো।


