বুধবার গোপীনাথপুর রক্ষাকালী মায়ের মন্দিরে বাজ পড়ে। বজ্রাপাতে একটি চূড়া ভেঙে পড়ে। কথিত আছে প্রায় ২০০ বছর আগে এক মহামারীর সময় এই রক্ষাকালী মন্দিরের পূজা আরম্ভ হয়েছিল। বাজ পরে মন্দিরের চূড়া ভাঙার ঘটনাকে অশনি সংকেত বলে মনে করছেন গোপীনাথপুর গ্রামের বাসিন্দারা। বছর পাঁচেক আগে রক্ষাকালী মায়ের এই মন্দির সংস্কারের কাজ শুরু হয়। যদিও মন্দিরের সংস্কার ও নির্মাণের কাজ এখনও শেষ হয়নি বলে জানিয়েছেন গ্রসমবাসীরা।


