মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ২ নং ডাবগ্রামের কামারপাড়া, বঙ্কিমনগর, মহিমনগর পার্টে মোট ৪৭ টি পরিবারকে নিঃশর্ত পাট্টা প্রদান করা হলো। এছাড়া শিলিগুড়ি পৌরনিগমের অধীন ৩৪ ও ৩৫ নং ওয়ার্ডে মোট ১৩ টি পরিবারকে বাড়ি বাড়ি পৌঁছে নিঃশর্ত পাট্টা দেওয়া হলো। মন্ত্রী গৌতম দেব নিজে উপস্থিত থেকে প্রত্যেকের হাতে জমির পাট্টা তুলে দেন।