আজ তারকেশ্বর থেকে ধর্মতলা পর্যন্ত বাস চলাচলের শুভ উদ্বোধন করলেন তারকেশ্বর পৌর প্রশাসক এবং পুর সদস্য। তারকেশ্বর থেকে হরিপাল ভায়া সিঙ্গুর, ডানকুনি, নবান্ন হয়ে ধর্মতলা পৌঁছবে। প্রথম বাসটি সকাল আটটায় এবং দ্বিতীয় বাসটি সাড়ে আটটার। প্রথম দিনে খুব কম সংখ্যক যাত্রী নিয়েই তারকেশ্বর থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেয় সরকারি বাস।

তারকেশ্বর বাসী এই বাস পরিষেবা চালু হওয়ায় খুশি। রাজ্যের পরিবহন দফতরের উদ্যোগে তারকেশ্বর থেকে সরকারি বাস পরিষেবার উদ্বোধন করেন পৌর প্রসাশক স্বপন সামন্ত, এবং পৌর সদস্য উত্তম কুন্ডু উপস্থিত ছিলেন পরিবহন দফতরের দুই আধিকারিক।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার
