| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

হুগলি গ্রামীণ পুলিশের সহযোগিতায় নেট এবং জয়েন্ট এন্ট্রান্সের ফ্রি কচিং ক্লাস

Reporter
পেজফোর, আরামবাগ প্রতিনিধি / ২৪৭ জন পড়েছেন
আপডেট শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

হুগলি রুরাল পুলিশ জেলা এবং আরামবাগ থানার উদ্যোগে শুক্রবার হুগলির আরামবাগের রাজা রামমোহন রায় হলে অনুষ্ঠিত হয়ে গেল বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের জন্য NEET & JEE পরিক্ষার কোচিং ক্লাস করার সুবিধা। ক্যারিয়ার কোর্সের সহযোগিতায় বিনামূল্যে কোচিং ক্লাস করাতে এগিয়ে আসে আরামবাগ জেলা পুলিশের উচ্চপদস্থ অফিসাররা। এদিন আরামবাগ হাই স্কুল এবং আরামবাগ গার্লস স্কুলের ছাত্র-ছাত্রীরা এই কর্মসূচিতে যোগ দেন। এদিন ১২০ জন ছাত্র-ছাত্রীদের হাতে অনলাইন ক্লাস করার জন্য একটি করে নথিপত্র তুলে দেন আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডল। আরামবাগ থানার আইসি বরুণ কুমার ঘোষ, আরামবাগ গার্লস স্কুলের প্রধান শিক্ষকা রাজর্ষি দে, আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ রায় প্রমূখ।

NEET & JEE ফ্রি কোচিং ক্লাস করার জন্য জেলা থেকে মোট ২০০ জন ছাত্র-ছাত্রীকে সিলেক্ট করা হয়েছে। এর মধ্যে থেকে ১২০ ছাত্র-ছাত্রী আরামবাগ মহকুমা থেকে ফ্রি কোচিং ক্লাসের সুযোগ পেয়েছে। প্রশাসন সূত্রে আরো জানা গেছে, যদি কোন ছাত্র-ছাত্রী এই পরীক্ষা দেওয়ার জন্য আগ্রহী থাকে, সে সমস্ত ছাত্র-ছাত্রীদেরকে আরামবাগ পুলিশ প্রশাসন ফ্রি কোচিং-এর সুবন্দোবস্ত করে দেবেন বলে জানা গেছে।

এ প্রসঙ্গে আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডল বলেন, হুগলি গ্রামীণ জেলা পুলিশের আরোক্ষধ্যক্ষ মহাশয়-এর উদ্যোগে এবং কেরিয়ার কোর্স প্রতিষ্ঠানের সহযোগিতায় আমরা হুগলি গ্রামীণ জেলার ২০০ জন ছাত্র ছাত্রীদের নির্বাচিত করেছি। এবং তাদেরকে আগামী দু’বছরের জন্য NEET এবং JEE-এর ফ্রিতে কোচিং দেওয়া হবে। পাশাপাশি মক টেস্টের ব্যবস্থা করা হবে সেটাও বিনামূল্যে। আগামী দিনে যাতে ছাত্রছাত্রীরা ভালো ফল করতে পারে, সেই উদ্দেশ্য নিয়েই এই কোচিং ক্লাস। হুগলি জেলা থেকে ২০০ জনকে নির্বাচিত করা হয়েছে। এরমধ্যে আরামবাগ মহকুমার ১২০ জন ছাত্র-ছাত্রী রয়েছে। আরামবাগ পুড়শুড়া, গোঘাট, তারকেশ্বর, ধনিয়াখালি প্রভৃতি অঞ্চল থেকেই এইসব ছাত্র-ছাত্রীরা এইকোর্স করার জন্য যোগ দিয়েছে। আরামবাগ পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে আরামবাগ বাসি সাধুবাদ জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev