গ্রীষ্মকাল পরে গেছে। প্রবল গরমের সময় রক্তের অভাব দেখা দেয়। রক্তদান শিবিরও খুব কম হয়। আর করোনার প্রভাবে এখন ক্লাবগুলোর রক্তদান শিবিরও বন্ধ। তাই এই সংকটের সময় স্বেচ্ছায় রক্তদানের উদ্যোগ নিলো হাওড়া গ্রামীণ জেলা যুব তৃণমূল কংগ্রেস। গ্রামীণ জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুকান্ত পাল জানালেন,

গত ১এপ্রিল থেকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে প্রতিদিন জেলা তৃণমূল যুব কংগ্রেস পরিবারের পক্ষ থেকে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী ও মুমূর্ষু রোগীদের সাহায্যার্থে স্বেচ্ছায় রক্তদান করার কাজ শুরু হয়েছে। এই কঠিন সময়ে কর্মসূচি প্রতিদিন চলছে। আমাদের পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়েই রক্তদান করছেন।