লকডাউন প্রয়োগ, আইন-শৃঙ্খলা সামলানো, রক্তদান। এত কিছুর বাইরে গিয়েও নীরবে গরিব, অসহায় মানুষজনের পাশে দাঁড়াচ্ছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানা। ওসি সৈকত মণ্ডলের নেতৃত্বে প্রতিদিন এই থানা এলাকার বিভিন্ন গ্রামে গরিব, অসহায় পরিবারগুলির হাতে তুলে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী।
রবিবার ১৭ মে এই কর্মসূচি চলল দেনুড় গ্রাম পঞ্চায়েত এলাকায়, সোশ্যাল ডিসট্যান্সিং মেনে বিতরণ করা হলো খাদ্যসামগ্রী। ওসি সৈকত মণ্ডল জানিয়েছেন, যতদিন লকডাউন চলবে ততদিন এভাবেই এই কর্মসূচি চলবে।
ছবি ও সংবাদ : মোহন সাহা

