| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

থালা বাজানোর আওয়াজে চাপা না পড়ে সুরাট থেকে সুকমা কিংবা ভোপাল

Reporter Default
রিপোর্টার / ১৯১ জন পড়েছেন
আপডেট রবিবার, ২২ মার্চ, ২০২০

সারা দেশ এককাট্টা করোনা মোকাবিলায়। খুব ভালো কথা। থালা, কাঁসর, ঘণ্টাও বেজেছে, তবে বেশি বাজিয়েছেন বিজেপি নেতারা। সাংবাদিকদের ডেকে ছবি তুলিয়েছেন, বিজ্ঞাপন যাতে না আটকায় সেজন্য হাততালি দিয়েছে সংবাদমাধ্যম। কেউ এসবের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললে বলা হচ্ছে, এখনও রাজনীতি? বেশ। এবার দেখা যাক তিন রাজ্যের কথা।

১) ছত্তীসগঢ়ে ২০০৩ থেকে ২০১৮ অবধি ছিল বিজেপির রামন সিং সরকার। ২০১৮ সাল থেকে কংগ্রেস সরকার। এতদিনেও মাওবাদী সমস্যার সমাধান হয়নি। শনিবার ২১ মার্চ সুকমায় মাওবাদী হামলার পর থেকে ১৭ জন জওয়ান নিখোঁজ ছিলেন। আহত অন্তত ১৫ জন জওয়ান হাসপাতালে ভর্তি ছিলেন। জওয়ানদের বেশ কয়েকটি রাইফেল ছিনিয়ে নিয়ে যায় মাওবাদীরা। মোদীর ডাকে থালা বাজানোর প্রস্তুতি যখন তুঙ্গে, তখন ছত্তীসগঢ় পুলিশ জানায় নিখোঁজ ১৭ জওয়ান, যাঁরা স্পেশাল টাস্ক ফোর্স ও ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডে ছিলেন, তাঁদের দেহ উদ্ধার হয়েছে। ১৭ জওয়ানের মৃত্যুর দায় কি কেন্দ্রীয় সরকারের নয়? কেন এতো ফাঁক জওয়ানদের সুরক্ষায়?


২) গুজরাট মডেল। সেই গুজরাট থেকেই এলো করোনায় মৃত্যুর খবর। এখনও অবধি মোদী, শাহের রাজ্যে করোনা-আক্রান্ত ১৮, বাংলায় ৭। সত্যি তো গুজরাট তো এগিয়ে! থালা, কাঁসর, ঘণ্টা বাজানোর কয়েক ঘণ্টা আগে রবিবার‌ গুজরাটে প্রথম আর দেশে সপ্তম, করোনা-আক্রান্ত এক প্রৌঢ় মারা গেলেন সুরাটের এক বেসরকারি হাসপাতালে। তিনি দিল্লি, জয়পুর ঘুরে ফেরেন। হাসপাতালে ভর্তি হন কিডনির সমস্যা আর শ্বাসকষ্ট নিয়ে। করোনা পজিটিভ ধরা পড়েছিল। এগিয়ে থাকা গুজরাটে প্রথম মৃত্যু।পড়তে পড়তে ভাবতেই পারেন এখানেও বিজেপি-বিরোধী রাজনীতি! সেই পাঠকদের মনে করাই মধ্যপ্রদেশের কথা।

৩) রাজনীতি দূরে রাখতে বলেছিলেন মোদী। অমিত শাহকে দেখা যাচ্ছে না আবার কয়েকদিন ধরে। আসলে মধ্যপ্রদেশ নিয়ে তিনি বোধহয় ওয়ার রুমে ব্যস্ত। মধ্যপ্রদেশে ৪ ও কর্নাটকে ২৬ জন করোনা-আক্রান্ত। তারপরও কংগ্রেস সরকার ফেলার এখনই সেরা সময় মনে করেছে অতি-তৎপর বিজেপি। রিসর্ট রাজনীতি, সুপ্রিম কোর্ট অবধি ছুটে কমল নাথ সরকার ফেলেছে। তারপর বিদ্রোহী ২২ কংগ্রেস বিধায়ককে বিজেপিতে যোগ দেওয়ানো হয়েছে আনুষ্ঠানিকভাবে। চলছে সরকার গড়ার তোড়জোড়। সবটাই দেশে করোনার বিরুদ্ধে যুদ্ধ চলার মধ্যেই। থালা বাজাতে গিয়ে ভাবুন, বিজেপি কি মধ্যপ্রদেশে রাজনীতি করছে না?

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev