হলদিয়া ভবন। সামনেই বয়ে চলেছে হলদি নদী। সেই হলদিয়া ভবনে ঢোকার মুখে একটি গাছ দেখে থমকে দাঁড়ান পর্যটকরা। বুলবুলের সাক্ষী এই গাছ। ঘূর্ণিঝড় বুলবুল এভাবেই বেঁকিয়ে দিয়েছে গাছটিকে। মন্ত্রী শুভেন্দু অধিকারী বলছিলেন, এই গাছটিকে এভাবেই রেখে দেওয়া হয়েছে যাতে পর্যটকরা বুঝতে পারেন কী মারাত্মক ঝড়টাই না গেছে এখান দিয়ে। রাতে ঝড় বয়ে গেছে, বাসিন্দাদের আগেই সরানো হয়েছিল, সেই সঙ্গে নদীতে তখন ভাঁটা ছিল। না হলে ক্ষয়ক্ষতি বাড়ত। ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রশাসনিক তৎপরতা ছিল প্রশংসনীয়।