অনুজকুমার ভৌমিক
করোনা পরিস্থিতিতে দৃষ্টান্ত স্থাপন করলেন শিল্পশহর হলদিয়ার পুরসভার চেয়ারম্যান শ্যামল আদক। পুর এলাকার মানুষ যাতে পরিষেবা পান, লকডাউনে কারও যাতে অসুবিধা না হয় সেই খেয়াল রাখছেন। গরিব, অসহায় মানুষজনকে নানাভাবে সাহায্য করছেন। তবে শুধু পুরসভা এলাকায় নিজেকে আবদ্ধ না রেখে এবার শিল্পশহর লাগোয়া পঞ্চায়েত এলাকার মানুষের পাশেও দাঁড়ালেন সহমর্মী শ্যামল আদক। কিছুদিন আগে ঐতিহাসিক জায়গা গেঁওখালির দুটো চার্চে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের কাছে খাদ্যসামগ্রী পাঠিয়েছিলেন। আর আজ, বুধবার ১৩ মে শ্যামলবাবুর পাঠানো খাদ্যসামগ্রী মীরপুরের হিন্দু পাড়া কালীমায়ের মন্দির থেকে কয়েকশো মানুষের মধ্যে বিতরণ করা হলো। সবটাই হলো রাজনীতির রং না দেখে, স্বেচ্ছাসেবী সংস্থা ও অরাজনৈতিক ব্যক্তিত্বদের মাধ্যমে।

শ্যামল আদক বলেন, মানুষের এই বিপদের সময় মন্ত্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন জেলার প্রান্তিক মানুষদের পাশে দাঁড়িয়েছেন, কতো লক্ষ পরিবারের কাছে যে খাদ্যসামগ্রী পাঠিয়েছেন তার ইয়ত্তা নেই। রাজ্যে, ভিনরাজ্যে থেকে বহু মানুষের পাশে তিনি নানাভাবে রয়েছেন। তাঁর প্রেরণাতেই পুরসভা এলাকার বাইরেও যাঁরা কষ্টে দিনগুজরান করছেন, সাধ্যমতো তাঁদের পাশে থাকার চেষ্টা করলাম। কুঁকড়াহাটি, গেঁওখালি, মহিষাদল, মীরপুরের মতো গ্রামগুলির মানুষের পাশে ভবিষ্যতেও থাকব। মানুষের সহযোগিতাতেই লকডাউন সফল হচ্ছে, তাই তাঁরা এই খাদ্যসামগ্রী গ্রহণ করেছেন এতেই তৃপ্তি পাচ্ছি।