| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

হস্তশিল্প প্রতিযোগিতায় এবারের সেরা উত্তর দিনাজপুর : সজল দাশগুপ্ত

Reporter
সজল দাশগুপ্ত / ৬০২ জন পড়েছেন
আপডেট শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

বাঁকুড়া কে পিছনে ফেলে দিয়ে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর হস্তশিল্প প্রতিযোগিতায় সেরা হয়েছে। উত্তর দিনাজপুরের বাসিন্দা দেবু রায় তার টেরাকোটা শিল্পের জন্য হস্তশিল্প প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। দেবু রায় এর অনবদ্য টেরাকোটা শিল্প দেখে স্তম্ভিত হয়ে যান উপস্থিত বিচারকরা। শুধু তাই নয় কালিয়াগঞ্জ ও ইটাহার থেকেও ২ জন প্রতিযোগী রাজ্যের হস্তশিল্প প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন। এই প্রসঙ্গে দেবু রায় জানিয়েছেন তিনি দারুণ খুশি। রাজ্যের হস্তশিল্প প্রতিযোগিতায় উত্তর দিনাজপুর মোট চারটি পুরস্কার পেয়েছে। প্রথম পুরস্কার পেয়েছে তিনটি ও বিশেষ পুরস্কার পেয়েছে একটি। অন্যদিকে বাঁকুড়া প্রথম পুরস্কার পেয়েছে চারটি। তবে বিচারকরা সবদিক বিবেচনা করে উত্তর দিনাজপুরের বাসিন্দা দেবু রায় কে শ্রেষ্ঠ প্রতিযোগির শিরোপা দিয়েছেন।

প্রসঙ্গত গত ২৩ নভেম্বর কলকাতায় রাজ্যের হস্তশিল্পের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। পরদিন বিকালে রেজাল্ট ঘোষণা করা হয়েছিল। আর সেখানে দেখা যায় বাঁকুড়া কে পিছনে ফেলে উত্তর দিনাজপুর প্রথম স্থান অধিকার করে।

এছাড়া কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, মালদা সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা গুলি কিছু-না-কিছু পুরস্কার পেয়েছে রাজ্যের হস্তশিল্পের প্রতিযোগিতায়। প্রসঙ্গত জানা গিয়েছে উত্তরবঙ্গের ঝুলিতে এসেছে মোট ২৪ টি পুরস্কার, যা উত্তরবঙ্গের কাছে যথেষ্ট গর্বের বিষয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই হস্তশিল্প কে প্রাধান্য দিয়ে এসেছেন। রাজ্য যাতে হস্ত শিল্পের প্রসার ঘটে সেই ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। এবং এই শিল্পের সাথে যে সমস্ত শিল্পীরা যুক্ত রয়েছেন তারা যাতে যথাযোগ্য সম্মান পায় তাদের কাজের ক্ষেত্রে কোন যেন বাধার সম্মুখীন না হতে হয় সেদিকে নজর রাখা হয়েছে।

উত্তরবঙ্গের কাছে এই সম্মান নিঃসন্দেহে গর্বের। দক্ষিণবঙ্গে একাধিক জায়গার হস্ত শিল্পের জন্য সুনাম রয়েছে। বরাবরই হস্ত শিল্পের ক্ষেত্রে দক্ষিণবঙ্গ এগিয়ে থাকে। কিন্তু এইবার দক্ষিণবঙ্গ কে পিছনে ফেলে উত্তরবঙ্গ অনেকগুলি পুরস্কার জিতে নিয়েছে কলকাতায় অনুষ্ঠিত হস্তশিল্প প্রতিযোগিতায়। উত্তর দিনাজপুর এর হাত ধরে উত্তরবঙ্গের সম্মান বৃদ্ধি পেয়েছে। শুধু উত্তর দিনাজপুর নয় ভবিষ্যতে যাতে গোটা উত্তরবঙ্গের হস্ত শিল্পের প্রসার ঘটে এই ব্যাপারে আশাবাদী হওয়া যেতেই পারে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev