তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনই নতুন ভবন ও যোগদান মেলা অনুষ্ঠিত হলো হরিপালে। উল্লেখ্য, এদিন হরিপাল বিধানসভার বিভিন্ন বুথে বিজেপি ও সিপিএম থেকে দেড় হাজার জন তৃণমূলে যোগদান করলেন। এদিন কালীঘাট থেকে ভার্চুয়াল সভায় বিজেপিকে নিশানা করে ছাত্র যুবদের উদ্দেশে বার্তা দিয়ে অভিষেক বলেন, ‘প্রতি বছর এই বিশেষ দিনটিতে আমরা সম্মিলিত হই। কিন্তু গত ২ বছর ধরে কোভিডের জন্য এই সভা আমরা ভার্চুয়ালি করছি।

প্রতিষ্ঠা দিবসে ভার্চুয়ালে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্র যুবদের উদ্দেশে ভাষণে তিনি বারবার বিজেপির সমালোচনা করেন। তিনি বলেন, ‘ক্ষমতায় এসে আমাদের চ্যালেঞ্জ আরও বেড়েছে। আগে রাজ্যে কিছুই ছিল না, মা-মাটি-মানুষের সরকার সব করেছে’।

হরিপাল ব্লগ তৃণমূল ছাত্র নবনির্মিত ভবন ও যোগদান মেলা অনুষ্ঠিত হয়ে গেল যার শুভ উদ্বোধন করলেন সিঙ্গুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না। উপস্থিত ছিলেন হরিপাল বিধানসভার বিধায়িকা ডাঃ করবী মান্না ও তারকেশ্বর বিধানসভার বিধায়ক তথা আরামবাগ জেলা সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দু সিংহরায়, হরিপাল ব্লক সভাপতি দেবাশিস পাঠক, ছাত্রনেতা তথা ছাত্র সংগঠনের আরামবাগ লোকসভার কো-অর্ডিনেটর সুমিত সরকার সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অঞ্চলের প্রধান উপপ্রধান, এছাড়াও শাখা সংগঠনের নেতৃত্ব উপস্থিত ছিলেন।