আজ হরিপাল বিধানসভার অন্তর্গত হরিপাল চৌধুরীপাড়া কালচারাল ক্লাবের পক্ষ থেকে এলাকায় করোনা ভাইরাসকে রুখতে সচেতনতা প্রচার এবং সাধারণ মানুষের হাতে চাল, ডাল, আলু-সহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হলো। ক্লাবের পক্ষে অলিপ চৌধুরী বলেন আমরা সাধারণ মানুষের সাহায্যের পাশাপাশি মুখ্যমন্ত্রীর জরুরী কালীন ত্রাণ তহবিলেও দান করবো।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার