| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

‘হাসির পৃথিবী’-র জন্মদিনে পুরুলিয়ার বরাবাজার থানা পরিচালিত শবর স্কুল পড়ুয়াড়া

Reporter
পেজফোর, নিউজ ডেস্ক / ৬৮২ জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

পুরুলিয়া জেলার প্রত্যন্ত গ্রামীণ এলাকা বরাবাজার। এলাকাটি শবর জনজাতি অধ্যুষিত। শাল, পলাশ, মহুয়াতে ভরা জঙ্গলময় মানভূমের বনভূমি আর বন্যপ্রাণীর দোসর হয়ে যে মানবগোষ্ঠী এখনো আছে তারাই শবরগোষ্ঠীর মানুষ। যারা আজও নিকটতম প্রতিবেশী বনজঙ্গল আর বন্যপ্রাণীর সঙ্গছাড়া হয়নি, বনভূমির মায়া কাটাতে পারেনি। এদের কেউ বলে শবর, আবার কেউ বলে খেড়িয়া।

শবর জনজাতির জীবনবৃত্তি ও কর্ম পদ্ধতির মধ্যে এখনও এক ধরণের আদিম সরলতা রয়ে গিয়েছে। প্রাণশক্তিতে ঠাসা এই মানুষগুলির মন আজও শহর সভ্যতা গ্রাস করে ফেলেনি। তাই ওদের জীবন অভ্যাসে বিলাসিতার কোনও চিহ্ন নেই, লোভ নেই বৈষয়িক বিষয়ে। কিন্তু জীবন বলতে কি শুধু বেঁচেবর্তে থাকা? তবু শহুরে কোলাহল মুক্ত পরিবেশে ওরা স্থিত হয়ে নিজের স্বভাবে সন্তুষ্ট।

এই শবর শিশুদের জন্য বরাবাজার থানার পুলিশ কর্মীরা ১০ টি স্কুল চালান। এই ১০টি শবর স্কুলের একটি হল বাগালবাঁধ গ্রামে। কার্যত এই স্কুলটি থেকেই শবর শিশুদের জন্য স্কুল পরিচালনার শুরু বরাবাজার থানার। স্কুল পড়ুয়ারা প্রায় সকলেই প্রথম প্রজন্মের পড়ুয়া। বেশ কিছু কাল ধরে বরাবাজার থানার পুলিশ কর্মীরাই তাদের লেখাপড়া থেকে শুরু করে একটু ভালো থাকার যাবতীয় দায়িত্ব থানার পালন করেন।

পেশাসূত্রে সৌগত ঘোষ বহুদিন শহর কলকাতার বিভিন্ন থানার দায়িত্বে ছিলেন। এরপর চাকরিসূত্রে বদলি হয়ে আসেন পুরুলিয়া জেলার বরাবাজার থানায় আইসি-র দায়িত্বে। এলাকার সাধারণ মানুষের সঙ্গে থানার জনসংযোগ বাড়াতে শবর শিশুদের জন্য স্কুল পরিচালনার উদ্যোগ নেওয়া হয়। বলা যেতে পারে জনসংযোগ বৃদ্ধির ক্ষেত্রে সেটাই ছিল উল্লেখযোগ্য পদক্ষেপ। এলাকাবাসীদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও সুদৃঢ় করার আরেকটি পদক্ষেপ হল এলাকার আরও কচিকাঁচাদের সঙ্গে নিয়ে তাদেরই উদ্যোগে বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কাজে যুক্ত হওয়া। যে কাজটি করে আসছে ‘হাসির পৃথিবী’ নামের একটি দল।

সেই দলের প্রত্যেকেই ওই এলাকারই ছেলেমেয়ে আর যাদের বয়স ২০-২২ এর কোঠায়। ওরা নিজেরাই উদ্যোগ নিয়ে বেশ কিছু সামাজিক কাজকর্ম করে। অতি সম্প্রতি ছিল ‘হাসির পৃথিবী’-র জন্মদিন। বাগালবাঁধ শবর পাড়াতেই ‘হাসির পৃথিবী’-র জন্মদিন পালিত হল তবে একটু অন্যভাবে। বরাবাজার থানা পরিচালিত স্কুলের বাচ্চাদের সংগে নিয়েই কেক কাটা হল, বাচ্চাদের দেওয়া হল খাতা-পেন্সিল, চকলেট। হইহই করে পালিত হল ‘হাসির পৃথিবী’-র জন্মদিন। বাচ্চাগুলোর মন ভরে গেল মজা আর খুশিতে। আয়োজন থেকে শেষ মুহুর্ত পর্যন্ত সঙ্গে রইলেন বরাবাজার থানার আইসি সৌগত ঘোষ।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev