কেরলের কাঁঠাল এবার গিনেস বুকে নাম তুলতে চলেছে। কেরলের কোল্লামে এড়ামুলাকালে এক বাগানে পাওয়া গিয়েছে এই হেভিওয়েট কাঁঠাল। দড়ি বেঁধে টেনে নিয়ে গিয়ে ওজন করতেই চক্ষু চড়কগাছ। এর ওজন ৫১.৪ কেজি। যাঁদের গাছে ওই কাঁঠাল হয়েছে সেই পরিবারের সদস্য জনকুট্টি বললেন, গিনেস ওয়ার্ল্ড অ্যান্ড লিমকা বুক অব রেকর্ডসে আবেদন করেছি। এখনও অবধি সবচেয়ে বেশি ওজনের কাঁঠালের রেকর্ড রয়েছে পুণের। সেটির ওজন ছিল ৪২.৭২ কেজি। হেভিওয়েট কাঁঠালের সেই রেকর্ড এবার যেতে চলেছে কেরলে।
