বেশ কয়েক দিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে লক্ষ করা যায় যে, কোথাও লকডাউন অমান্য কারীদের কান ধরে ওঠবস তো কোথাও লাঠি চার্জ করতে হয় পুলিশ কর্মীদের। করোনা সংক্রমণ রোধে পুলিশের এই ভূমিকায় ভয় না পেয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য ছবি এঁকে সাধরণ মানুষকে বার্তা দিলেন বেশ কয়েক জন চিত্র শিল্পী।

এছাড়াও করোনা মোকাবিলায় জরুরি বিভাগে কর্মরত ডাক্তার নার্স, পুলিশ এবং সাংবাদিকদের প্রতি কুর্নিশ জানিয়ে রাস্তায় তাদের সামাজিক দায়বদ্ধতার ছবি এঁকে কৃতজ্ঞতা প্রকাশ করেন চিত্র শিল্পীরা।

পাশাপাশি পাঞ্জাব পুলিশের হাত কাটার ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেন চিত্রের মাধ্যমে। করোনা সংক্রমন এড়াতে লকডাউন পালন এবং প্রশাসনের নির্দেশ মেনে চলার আবেদন রেখে গত এক সপ্তাহ ধরে তারকেশ্বরের বিভিন্ন এলাকায় মোড়ে মোড়ে ছবি এঁকে সাধরণ মানুষকে সচেতন করছিলেন বেশ কয়েক জন চিত্র শিল্পী তারা হলেন শিল্পী সুভাষ পাখিরা, শুভদীপ মালিক, সৈকত চেল, শুভার্থী পাত্র, সুশান্ত মাঝি, আশীষ দোলুই, অনিমেষ সামন্ত-সহ অন্যান্যরা। সপ্তম দিনে তারকেশ্বর থানার সামনে করোনা মোকাবিলায় জরুরী কালীন কর্মরতদের সামাজিক ভাবে দায়বদ্ধতায় কৃতজ্ঞতা প্রকাশ করতে রাস্তায় ছবি আঁকেন চিত্র শিল্পীরা।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার