| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

হাইওয়েতে দুর্ঘটনা এড়াতে অভিনব উদ্যোগ নিল জলপাইগুড়ি জেলা পুলিশ : কুশল দাশগুপ্ত

Reporter
কুশল দাশগুপ্ত / ২৯৩ জন পড়েছেন
আপডেট সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

শীত পড়তেই বেড়েছে জাতীয় সড়কগুলিতে পথ দূর্ঘটনা। কখনও ঘন কুয়াশার কারণে কখনও অসাবধানতা বশত গাড়ি চালনর কারণে। তাই রাতের বেলায় দূর্ঘটনার প্রকোপ কমাতে এক অভিনব উদ্যোগ নিল জলপাইগুড়ি জেলা পুলিশ। রাতের বেলায় গাড়ি চালকদের ঘুমের ভাব কাটাতে পুলিশের তরফে দেওয়া হল চা জল। রবিবার মধ্যরাতে এমনই দৃশ্য দেখা গেল জলপাইগুড়ি-ধূপগুড়ি জাতীয় সড়কে ইন্দিরা মোড়ে। এদিন ময়নাগুড়ি ট্রাফিক পুলিশ হাইওয়ের কর্মীরা প্রত্যেক গাড়িকে থামিয়ে গাড়ির চালকদের দেয় চা ও পানীয় জল।

জলপাইগুড়ি ময়নাগুড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশের এক আধিকারিক জানান, শীতকালে রাতে গাড়ি চালাতে চালাতে ঘুমের ভাব আসে। এরফলে অনেক সময়ই পথ দুর্ঘটনা হয়। তাই ট্রাক চালকদের সতেজ রাখতে চা ও জল পানের ব্যবস্থা করা হয়েছে। এরকম কর্মীসূচী আমরা মাঝেমধ্যেই করে থাকি। আগামীতেও এধরণের কর্মসূচী চলবে।এদিকে পুলিশের এই পদক্ষেপে খুশি সাধারণ মানুষও। পুলিশের এই ভূমিকায় খুশি গাড়ি চালকেরাও। তারা জানিয়েছেন এই শীতের রাত্রে যখন গাড়ি চালাতে হয় এই ঠাণ্ডার মধ্যে, তখন এই চা অনেকটাই শারীরিক এবং মানসিক মনোবল ফিরিয়ে দিতে সাহায্য করবে আমাদের।

অন্যদিকে আজ দুই বিজেপি বিধায়ক জাতীয় সড়কে লাইট বসানোর দাবী নিয়ে এনএইচ (৩১-ডি) প্রকল্প পরিচালকের সাথে দেখা করলেন। উভয় বিধায়কই দাবি করেছেন, জাতীয় সড়কে আলোর অভাবের কারণে দুর্ঘটনা ঘটছে। এই ঘটনাগুলির হাত থেকে অব্যাহতি পেতে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার বিধায়ক শিখা চ্যাটার্জি যৌথভাবে আজ জাতীয় সড়কে (৩০-ডি) প্রকল্প পরিচালকের সঙ্গে দেখা করেন। কয়েকদিন আগে জলেশ্বরী বাজারের কাছে একটি বোল্ডার বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে ৪ জনের। এই ঘটনার পর থেকে মানুষজন জাতীয় সড়ক অন্ধকারের প্রসঙ্গ তুলছে। মানুষের অভিযোগ, মহাসড়কে আলো না থাকায় রাতের বেলায় সড়কে অন্ধকার থাকে। যার ফলে চলাচলের সময় এ ধরণের সড়ক দুর্ঘটনা ঘটে। বিধায়ক শঙ্কর ঘোষ এবং বিধায়ক শিখা চট্টোপাধ্যায় আজ এনএইচআই অফিসে গিয়ে মানুষের সমস্যার কথা শোনেন। প্রকল্প পরিচালকের সঙ্গে দেখা করে  তাদের পুরো সমস্যার কথা জানান। জাতীয় সড়কের তরফে আশ্বাস দেওয়া হয়েছে তাঁরা গুরুত্ব দিয়ে এই ব্যাপারটি দেখবেন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev