গৌর পূর্ণিমা উপলক্ষে তারকেশ্বর আস্তারা গ্রামের ইস্কন মঠে পালিত হল তিন দিন ধরে গৌর মহোৎসব। এই উপলক্ষে হুগলী জেলা ও অন্যান্য অঞ্চল থেকে হাজার হাজার মানুষ দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমার উৎসবে অংশ নেন। তিনদিন ধরে চলে হরিনাম সংকীর্তন। প্রায় দশ হাজার মানুষের মধ্যে ভোগ বিতরন করা হয়। উপস্হিত ছিলেন, উজ্জয়িনীর ইস্কন মঠের সভাপতি প্রেম ভক্তি দাস, আস্তারা মঠের পিনাকী মহারাজ, পঞ্চায়েত প্রধান আনন্দ মোহন ঘোষ প্রমুখ।