হুগলির হরিপালের কৈকালা অঞ্চলে বলদবাঁধ গ্রামের ৭৭ নং ও ৭৮ নং বুথে হরিপালের বিধায়ক বেচারাম মান্নার নির্দেশে হরিপাল ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক সুদেব সাঁবুই-এর নেতৃত্বে লকডাউনে আটকে পরা ৫০টি সাধারণ দুঃস্থ পরিবারের হাতে ৫ কেজি চাল ও ১ কেজি ডাল তুলে দিলেন। উপস্থিত ছিলেন হরিপাল ব্লক তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি স্বরূপ মিত্র, নালীকুল অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেবরাজ সাঁতরা ও অনন্ত বাগ, বুথ সভাপতি শঙ্কর দাস ও তাপস করণ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার
