লকডাউনে যেখানে রক্তের পর্যাপ্ত যোগান নেই সেইসময় লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের সহযোগিতায় থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের জন্য রক্ত দান শিবিরে ৪০ জন জনাই বাসী স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। এই সমাজসেবামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলার পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জী এবং জনাই গ্ৰাম পঞ্চায়েত প্রধান।

সমস্ত সরকারী বিধিনিষেধ ও নিয়ম মেনে অনুষ্ঠিত এই উদ্যোগে ক্লাব সভাপতি, সম্পাদক এর সহযোগীতা এবং সঞ্জীব পাল, কু্শল ব্যানার্জ্জী, পার্থ ঘোষ ও পৌলমী রায় চ্যাটার্জ্জীর অক্লান্ত পরিশ্রম অবশ্যই উল্লেখ্য। এই অনুষ্ঠানের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার
