মুখ্যমন্ত্রী জরুরী কালীন ত্রান তহবিলে এক লক্ষ ছয় হাজার (১,০৬,০০০/-) টাকা দান করলেন হরিপাল ব্লক কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আজ হরিপাল বিধানসভার বিধায়ক বেঁচারাম মান্নার নির্দেশে এই টাকা জমা করা হয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। ঠিকাদার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি রমেশ দে ও সম্পাদক শ্রীকান্ত সরকার বলেন, করোনা ভাইরাসের মোকাবিলায় এই সময় মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত৷
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার

