দিল্লিতে আত্মহত্যা করলেন সন্দেহভাজন এক করোনা-আক্রান্ত। পাঞ্জাবের বাসিন্দা বছর ৩৫-এর তানভীর সিং বুধবার ১৮ মার্চ সিডনি থেকে দেশে ফেরেন। তিনি ২০১৯ সালে সিডনি গিয়েছিলেন। এদিন তিনি মাথাব্যথার সমস্যার কথা বললে দিল্লি বিমানবন্দর থেকে তাঁকে সোজা সফদরজঙ্গ হাসপাতালে পাঠানো হয়। রাত ৯টায় ভর্তি নেওয়া হয়। এর কিছু পরেই হাসপাতালের সাত তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন ওই যুবক। পুলিশ ঘটনার তদন্তে নেমে জানিয়েছে করোনা-আক্রান্ত সন্দেহেই তাঁকে হাসপাতালে ভর্তি নেওয়া হয়েছিল।