করোনা মোকাবিলায় লকডাউন পরিস্থিতিতে দামোদর নদীর এপারে হাওড়া জেলার উদয়নারায়ণপুর বিধানসভার শেষ প্রান্তের কুরচি শিবপুর গ্রাম পঞ্চায়েত এলাকা এবং দামোদর নদীর পূর্ব বাঁধ বরাবর হুগলি জেলার জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রের রসিদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ৩০০০ দুর্দশাগ্রস্ত মানুষদের খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে মিলিয়ে দিলেন উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা। উপস্থিত ছিলেন, জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তমাল শোভন চন্দ্র, রসিদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন পাত্র।



