| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

হাওড়ায় এগোচ্ছে তৃণমূলের প্রার্থী-তালিকার কাজ

Reporter Default
রিপোর্টার / ৪৮৯ জন পড়েছেন
আপডেট শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২০

সৌম্য সিংহ

দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তবুও ১০ এপ্রিলের পরে যে কোনও দিন পুরভোট ধরে নিয়েই সম্ভাব্য প্রার্থী-তালিকা তৈরির কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে চাইছে হাওড়ার তৃণমূল নেতৃত্ব। একদিকে যেমন ইচ্ছুকদের বায়োডাটা জমা নেওয়া হচ্ছে, অন্যদিকে তেমনি কোন ওয়ার্ডে সবথেকে উপযুক্ত প্রার্থী কে হতে পারেন তা গভীরভাবে খতিয়ে দেখে তৈরি করা হচ্ছে পর্যবেক্ষণ রিপোর্টও। জেলার পক্ষ থেকে খুব তাড়াতাড়ি তা পেশ করা হবে শীর্ষ নেতৃত্বের কাছে। এরপরই চূড়ান্ত হবে প্রার্থীদের নাম।

সংরক্ষিত ওয়ার্ডগুলো ছাড়া গতবারের বিজয়ী সব প্রার্থীই কি এবারে আবার মনোনয়ন পাচ্ছেন? জেলা ( সদর ) তৃণমূল কংগ্রেস সভাপতি অরূপ রায় স্পষ্ট জানালেন, এ রকম কোনও নিশ্চয়তাই নেই। সত্যি কথা বলতে কী, কোথায় কে প্রার্থী হবেন, না হবেন,কিছুই বলা যাচ্ছে না এখনও। তবে অন্য কোনও নেগেটিভ দিক না থাকলে, গত ৫ বছরে কাউন্সিলরের কাজকর্মের খতিয়ান অবশ্যই মূল বিবেচ্য হবে। কিন্তু যদি এমন দেখা যায় যে কোনও কাউন্সিলরের কাজকর্ম, আচার-আচরণ, আচমকা বদলে যাওয়া জীবনযাত্রা বা আরও কিছুর জন্য দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেক্ষেত্রে তাঁর বাদ পড়ার সম্ভাবনা কিন্তু প্রবল। এলাকার মানুষ চাইছেন না, এমন কাউকে ভাবনাচিন্তার মধ্যেই নিয়ে আসতে চাইছে না দল। আবার কাউন্সিলর ভালোমানুষ হলেও পরিষেবার কাজে তিনি পিছিয়ে পড়লে ভাবতে হচ্ছে বিকল্প।

তবে প্রার্থীদের নাম চূড়ান্ত না হলেও হাওড়ার পুর-নির্বাচনের প্রচার ও জনসংযোগের কাজ কিন্তু কার্যত শুরু হয়ে গিয়েছে সাংগঠনিক পর্যায়ে। সত্যি-কথা বলতে কি, ২০১৮-র ৮ ডিসেম্বর পুরবোর্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেই দায়িত্ব বেড়ে যায় দলের ওয়ার্ড সভাপতিদের। যেমন ৩৪ নম্বর ওয়ার্ডের সভাপতি বাসুদেব রায়। ‘দিদিকে বলো’ কর্মসূচি  থেকে শুরু করে রেশন কার্ড সহ রাজ্য সরকারের বিভিন্ন সুযোগসুবিধা আমজনতার কাছে ঠিকঠাক পৌঁছচ্ছে কিনা তা দেখভাল করছেন তিনিই। আবার ৩২নম্বর ওয়ার্ডে সংগঠন সহ সব দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছেন মধ্য হাওড়ার মহিলা তৃণমূল সভানেত্রী স্বপ্না মুখোপাধ্যায়।

অরূপ রায়ের বক্তব্য, সংগঠনে পদাধিকারীরা দলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মর্যাদাপূর্ণ তো বটেই। নির্বাচনে সাফল্যের ক্ষেত্রে তাঁদের ভূমিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তাই শুধুমাত্র জরুরি প্রয়োজনেই পদাধিকারীদের নাম প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তার বাইরে কিন্তু নয়।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev