| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

হৃদয় দোলায়, দোলাও আমারে, তোমারই হিয়ার মাঝে — মীরা দেববর্মণ : ইশরাত জাহান

Reporter
ইশরাত জাহান / ৯৮৯ জন পড়েছেন
আপডেট বুধবার, ১৩ জুলাই, ২০২২

ত্রিপুরার রাজবংশ নিয়ে অনেক গল্প-কাহিনী প্রচলিত আছে। রাজা-মহারাজাদের জীবনাচরণ নিয়েও আছে অনেক আখ্যান-উপাখ্যান। এসব কাহিনী নিয়ে মানে রাজবংশের ইতিহাসকে আশ্রয় করে পঞ্চদশ শতাব্দীতে রাজা ধর্মমাণিক্যের আদেশে একটি গ্রন্থ প্রণীত হয়। পদ্যে রচিত গ্রন্থটির নাম দেওয়া হয় ‘রাজমালা’। পরবর্তীতে গ্রন্থটির তথ্য হালনাগাদ করা হতে থাকে। সেই সময় ত্রিপুরা সাম্রাজ্যের অধীনে ছিল নোয়াখালী, চট্টগ্রাম, শ্রীহট্ট এবং কুমিল্লা। তাই এই বইতে এসব অঞ্চলের ইতিহাসও উঠে এসেছে।

‘রাজমালা’ ছয়টি লহর বা খণ্ডে বিভক্ত। এই খন্ডগুলোর যুগে যুগে আধুনিকীকরণ হয়েছে। রাজবংশেরই একজন কর্মচারী ১৮৯৬ সালে ত্রিপুরার ইতিহাস নিয়ে আরেকটি গ্রন্থ রচনা করেন। এটির নামও দেওয়া হয় ‘রাজমালা’। গ্রন্থটির রচয়িতা ছিলেন শ্রী কৈলাসচন্দ্র সিংহ। বইটি রচনা করা হয় মহারাজ বীরচন্দ্র মানিক্য বাহাদুরের আমলে। কৈলাসচন্দ্রের বাবা ও ঠাকুরদা ছিলেন মানিক্য পরিবারের সেরেস্তাদার ও মোক্তার। তাই তার ‘রাজমালা’য় ত্রিপুরার ব্যাপারে অনেক অজানা ও মূল্যবান তথ্য উঠে এসেছে।

বীরচন্দ্র মানিক্য রাজা হওয়ার আগে সিংহাসনের আরেকজন শক্ত-পোক্ত উত্তরাধিকারী ছিলেন। তিনি শচীন দেববর্মণের বাবা নবদ্বীপচন্দ্র দেববাহাদুর; বীরচন্দ্রের সৎভাই। সিংহাসনের অধিকার পাওয়ার লোভ বীরচন্দ্রকে হিংস্র ও নির্দয় করে তোলে। তিনি কয়েকবার নবদ্বীপচন্দ্রকে হত্যার চেষ্টা করেন। এ পর্যায়ে নবদ্বীপচন্দ্র রাজপরিবারের জ্যেষ্ঠ কর্মচারী কৈলাসচন্দ্র সিংহের পরামর্শে কুমিল্লায় চলে আসেন এবং স্থায়ীভাবে বসবাস করা শুরু করেন। রাজসিংহাসনের দাবি ত্যাগ করার পর কুমিল্লা শহরের দক্ষিণে চর্থা এলাকায় নবদ্বীপচন্দ্রকে বীরচন্দ্র ৬০ একর জমি দান করেন। এখানে নবদ্বীপচন্দ্র একটি দালান নির্মাণ করেন। এই দালানেই শচীন দেববর্মণের জন্ম হয়।

হ্যাঁ, শচীন দেববর্মণ, তাঁকে নতুনভাবে পরিচয় করিয়ে দেবার দুঃসাহস নাই। ১৯৩৭ শচীন দেবের জীবনের একটি গুরুত্বপূর্ণ বছর। এ-বছর তিনি তাঁর পরবর্তী সংগীত জীবনের প্রেরণা শ্রীমতি মীরা দাশগুপ্তাকে বিয়ে করেন। বিয়ের পর তার নাম পাল্টে রাখা হয় মীরা দেববর্মণ। মীরা দেববর্মণ ছিলেন তৎকালীন ঢাকা হাইকোর্টের চিফ জাস্টিস রায় বাহাদুর কমলনাথ দাশগুপ্তের নাতনী। পাদপ্রদীপের আলোয় না থাকা এই মানুষটাকে অনেকেই চেনেন না। অথচ, শচীন কর্তার বিখ্যাত সব গানের গীতিকার তিনি।

‘নিটোল পায়ে রিনিক ঝিনিক/পায়েলখানি বাজে/মাদল বাজে সেই সংকেত/কালো মেয়ে নাচে ।/পাগলপারা চাঁদের আলো/নাচের তালে মেশে।।’

এই গানটা শোনা হয়নি, এমন বাঙালি সঙ্গীতপ্রেমী বিরল। এর গীতিকার মীরা, তিনি যে কেবল তাঁর স্বামী শচীন দেববর্মণের গানের নোটেশন সংরক্ষণের মধ্যে সীমাবদ্ধ ছিলেন তা নয়। স্বামী ও পুত্রের চরম উৎকর্ষে পৌঁছে দেয়ার মাপকাঠি নির্দিষ্ট করেছিলেন। অবশ্যই নিজেকে প্রচারের আলোয় না এনে, থেকেছেন আড়ালে। অসামান্য সঙ্গীতের বোধ ও শিক্ষা তাঁর ছিল। তিনি ছিলেন একাধারে গীতিকার, সঙ্গীতশিল্পী ও নৃত্যশিল্পী। প্রতিভা নিয়ে জন্মেছিলেন, সেই সঙ্গে যুগের তুলনায় সঠিকভাবে তালিমও পেয়েছিলেন। শচীন দেব বর্মনের যে গান গুলোর সুরের আবেশে মাতাল হই আমরা এবং নিয়মিত গুনগুন করি সেগুলোর অনেক সুর-ই মীরা দেববর্মণের সহায়তায় তৈরি হয়েছে ।

ত্রিপুরাতে শচীন দেববর্মণ মীরা দেববর্মণ এবং রাহুল দেববর্মণ

তাঁর সম্পর্কে জানা যায় খুবই অল্প। মীরা দেববর্মণের জন্ম বাংলাদেশের কুমিল্লায় ১৯২৩ খ্রিস্টাব্দের মার্চ মাসে। ছোটবেলা থেকে দাদু ও দিদিমার বাড়িতে থাকতেন। তাঁর দাদু রায় বাহাদুর কমলনাথ দাশগুপ্ত ছিলেন ঢাকা হাইকোর্ট-এর চিফ জাস্টিস। দাদু ও দিদিমার বাড়িতে জন্ম থেকেই থাকা পারিবারিক অসুবিধার কারণে। তারপর কলকাতার সাউথ এন্ডে বসবাস শুরু করেন দাদু দিদিমার সঙ্গে। সেখানে শুরু হয় পড়াশুনো সঙ্গে সঙ্গে সঙ্গীত-এর তালিম। দাদু দিদিমার বাড়িতে বিদ্যালয় শিক্ষা ও সঙ্গীত শিক্ষা সমানতালে চলে। দাদু রায় বাহাদুর কমলনাথ দাশগুপ্ত অত্যন্ত দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন। নাতনীর সঙ্গীত শিক্ষার যথেষ্ট আয়োজন করেছিলেন। পড়নোর সঙ্গে সঙ্গে তিনি সঙ্গীত শিক্ষা নিতেন। ১৯৩৭ সাল থেকে শচীন দেবের কাছে গান শিখতেন। এ ছাড়াও তিনি সঙ্গীত গুরু ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছেন। কীর্তন ও ঠুমরী শেখেন সঙ্গীতাচার্য ধীরেন্দ্রনাথ দেবের কাছে। ১৯৩০ সালে আনাদি দস্তিদারের কাছে রবীন্দ্র সঙ্গীতের শিক্ষা লাভ করেন এবং শান্তিনিকেতনে অমিতা সেনের কাছে নৃত্যে তালিম নেন।

তাঁর বিষয়ে একজন সংগীত বোদ্ধার অভিমত যথার্থই মনে হয়, ‘শাস্ত্রীয় সঙ্গীতের তুখোড় জ্ঞান সম্পন্ন গায়িকা, নৃত্যশিল্পী, রবীন্দ্রসংগীতেও সমান দক্ষতা, গানের কথাকার হিসেবে আধুনিক মনস্কতা, শব্দের ব্যবহার, মাটির কাছাকাছি থাকার প্রবণতা, অবাক হতে হয়; সহকারি সঙ্গীত পরিচালক হিসেবেও চমক দেয়ার মতো সুরের বিভা ছিল তাঁর।’

গান তখনই আপনার আরো কাছের হয়ে ওঠে, যখন আপনি মাটির গন্ধটা মেখে হয়ে ওঠেন রাজসিক। গান আপনার আত্মার আরো কাছাকাছি চলে আসে, যখন আপনি সেটাকে ছুঁতে পারেন। গান তখনই আপনার আরো মনের কাছের হয়ে যায়, যে মুহূর্তে আপনি বলে উঠতে পারেন, আরে এটা তো আমার গান! মীরা দেববর্মণের গানগুলো একদমই তেমন।

এখানে মীরা দেববর্মণ রচিত, শচীন দেববর্মণের সুরে ও কণ্ঠে সুপরিচিত, প্রিয় কয়েকটি গানের প্রথম কলি উল্লেখ করছি ‘বিরহ বড় ভাল লাগে’, ‘গানের কলি সুরের দুরিতে’, ‘ঘাটে লাগাইয়া ডিঙা’, ‘বর্ণে গন্ধে ছন্দে গীতিতে’, ‘কালসাপ দংশে আমায়’, ‘কে যাস রে ভাটি গাঙ বাইয়া’, ‘কী করি আমি কী করি’, ‘না আমারে শশী চেয় না’, ‘নিটোল পায়ে রিণিক ঝিনিক’, ‘শোন গো দখিন হাওয়া’, ‘তাকডুম তাকডুম বাজাই’ ইত্যাদি।

সেই সময় কজন মহিলা সঙ্গীত পরিচালিকা ছিলেন তা আর বলার অপেক্ষা রাখে না । সময় থেকে সব বিষয়েই এগিয়ে ছিলেন তিনি।স্বাকিয়তা ছিল তার সব সৃষ্টির মূল কথা। নয়া জমানা, তেরে মেরে স্বপ্নে , শর্মিলি ,অভিমান , বারুদ ,প্রেম নগর-এই বিখ্যাত চলচ্চিত্র গুলোর সহযোগী সঙ্গীত পরিচালক ছিলেন তিনি। এই চলচ্চিত্র গুলোর সুরের অভিযান মুখরিত করেছিল সমস্ত শ্রোতাদের। এখনো এগুলো আমাদের কাছে স্বর্ণযুগের গান ।

১৯৭৫ সাল, স্বামীর মৃত্যু পর্যন্ত বম্বের বাড়ি জেটে বাস করেছেন। তারপর পুত্র রাহুলের সঙ্গে রাহুলের ভদ্রাসন মেরি ল্যান্ডে।রাহুল দেব বর্মন মারা গেলেন ১৯৯৪ সালে। পুত্র ও স্বামীর মৃত্যুর অসম্ভব শোক তাকে মানসিক ভারসাম্যহীনতায় পৌঁছে দিল। এ অবস্থায় তাঁর পুত্রবধু আশা ভোঁশলে তাঁকে রেখে আসেন ভাসি’র এক বৃদ্ধাশ্রমে। ২০০৭ সালের ১৫ই অক্টোবর সেখানে তাঁর জীবনাবসান হয়। ত্রিপুরা সরকার তাঁকে কোন একটা সাম্মানিক পুরস্কার দিতে গিয়ে আরডি-র সান্তাক্রুজের বাড়িতে না পেয়ে অনেক খুঁজে মীরাকে পান সেই বৃদ্ধাশ্রমে, এমনকি সেই আশ্রমের কর্ণধারও জানতেন না তারই বাড়িতে ধুঁকে ধুঁকে শেষ জীবন কাটিয়েছেন এই অসাধারণ গীতিকার।

 

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পরপরই এ দেশে ছুটে এসেছিলেন। গ্রামের পুকুর পারে দেখতে পেলেন একটি চৌদ্দ-পনের বছরের মেয়ে হাপুস নয়নে কাঁদছে। জিজ্ঞেস করে জানতে পারলেন সদ্য মেয়েটির বিয়ে হয়েছে, ভাই আসবে তাকে বাপের বাড়ি নিয়ে যেতে। সকাল থেকে অপেক্ষা করে করে ক্লান্ত, ভাইয়ের দেখা নাই। বাড়ি ফিরেই লিখেছিলেন – কে যাস রে ভাটি গাঙ গাইয়া, আমার ভাই ধনরে কইয়ো নাইওর নিতো আইয়া।

ইশরাত জাহান : চিত্রশিল্পী, কবি, গল্পকার ও অনুবাদক। জন্ম বাংলাদেশের বিভাগীয় শহর খুলনায়।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev