লকডাউন সকলের মেনে চলা উচিত। এখন কোথাও কোনও ভিড় বা জমায়েত কাম্য নয়। বাংলার মতো এতো বড়ো রাজ্যে দু-চারটি জায়গায় ভিড় দেখলেই চেঁচামেচি শুরু করে, টুইট আর বিষ মাখানো ভাষণ দেওয়া ছাড়া কিছুই করেন না বিজেপি বাবুরা। দ্বিচারিতা এতটাই অন্য রাজ্য নিয়ে তাঁরা স্পিকটি নট। নিজেদের দলের শাসনে থাকা রাজ্য বা বন্ধু সরকারের রাজ্যে অনিয়ম হলেই তো কথাই নেই। বিজেপির ধামাধরা মিডিয়া তা দেখায় না। ওদের একটাই কাজ মমতা বন্দ্যোপাধ্যায়কে গালমন্দ করা!

তা বিজেপি বাবুরা আজ তামিলনাড়ুর ছবি দেখুন। সে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজারের বেশি। সেই তামিলনাড়ুর বাজারে রাতে এমন ভিড় নজরে এলো। তিরুচিরাপল্লীর জি কর্নার মাঠে সব্জি কেনার এই ভিড় নিয়ে টুইটের ঝড় তুলবেন না বিজেপি বাবুরা? কেন্দ্রীয় প্রতিনিধিদল কী বলবে?

