তারকেশ্বরে পুলিশের আবারও মানবিক মুখ দেখা গেল আজ ১২ নং রোডের বাগবাড়ি এলাকা থেকে চাঁপাডাঙ্গা পর্যন্ত প্রায় ৩০০ টি পরিবারের হাতে চাল, ডাল, আলু-সহ বেশ কিছু খাদ্য সামগ্রী তুলে দিলেন তারকেশ্বর পুলিশ। খাদ্যদ্রব্য দেওয়ার পাশাপাশি লকডাউনে বাড়ি থেকে যাতে না বের হন এবং আপনি নিজে ও পরিবারের সকলে যাতে সুস্থ থাকে সেই বার্তা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার
