করোনা যুদ্ধের অন্যতম সৈনিক অ্যাম্বুল্যান্স চালকদের সুরক্ষার কথা ভেবে মানবিক উদ্যোগ দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার আইসি অতনু সাঁতরার। জয়নগর থানা এলাকার ২৪ জন অ্যাম্বুল্যান্স চালককে পিপিই কিট তুলে দিলেন তিনি।

ছিলেন জয়নগরের বিডিও নৃপেন বিশ্বাস ও ব্লক স্বাস্থ্য আধিকারিক। অতনু সাঁতরা বলেন, আমরা সকলেই করোনা যুদ্ধের সৈনিক। সকলের সুরক্ষা প্রয়োজন। নাহলে সফল হওয়া যাবে না। সেই কারণেই সাধ্যমতো এই উদ্যোগ।


