বাংলা থেকেই জানানো হয় আইসিএমআর নাইসেডের মাধ্যমে যে কিট পাঠিয়েছে তা ত্রুটিপূর্ণ। বিজেপি-র বাবুরা তা না মেনে মনগড়া প্রচার চালাচ্ছিলেন। এবার তাঁদের মুখেই চুনকালি মাখাল আইসিএমআর।মঙ্গলবার ২১ এপ্রিল আইসিএমআর-এর মুখপাত্র আর গঙ্গাখেড়কর জানিয়েছেন, দেশজুড়ে আগামী ২ দিন Rapid অ্যান্টিবডি টেস্ট বন্ধ থাকবে। ত্রুটিপূর্ণ কিটগুলি পরীক্ষা করে দেখা হবে। তারপর জারি হবে নয়া নির্দেশিকা।