কলকাতার এক যুবকের দেহে মিলল করোনাভাইরাস। ওই যুবক গত শনিবার ইংল্যান্ড থেকে ফিরেছিলেন। জানা গিয়েছে, ইংল্যান্ডে বান্ধবীকে নিয়ে তিনি একটি পার্টিতে গিয়েছিলেন। পরে দেখা যায় ওই পার্টিতে থাকা কয়েকজনের করোনা পজিটিভ ধরা পড়ে। ওই যুবকের কোনও উপসর্গ ছিল না। বিমানবন্দরে থার্মাল স্ক্যানারেও কিছু ধরা পড়েনি। পরে সর্দি, জ্বর, শ্বাসকষ্ট হওয়ায় তাঁকে বেলেঘাটা আইডি-তে ভর্তি করা হয় মঙ্গলবার ১৭ মার্চ। নমুনা পাঠানো হয় নাইসেড-এ। সেখানে করোনা পজিটিভ ধরা পড়ে। ওই যুবককে বিশেষ কেবিনে রাখা হয়েছে। তাঁর বাবা, মা ও গাড়ির চালককেও কোয়ারান্টিনে রাখা হয়েছে।