| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

নেতাজীর মহানিষ্ক্রামণের প্রধান সহযোগী শ্রীমতি ইলা বসু (দত্ত) (দ্বিতীয় পর্ব) : উৎপল আইচ

Reporter
উৎপল আইচ / ১২৪৮ জন পড়েছেন
আপডেট বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

কেউ মনে রাখে নাই তারে।

তবু সে ছিল রাঙাকাকাবাবু-অন্ত প্রাণ,

নিশ্চয়ই সুবির মা, সকলের মাজননীরও স্নেহধন্যা।

তবু সে কে ছিল, কী ছিল, তা জানবার

আগ্রহ বা অবকাশ নেই কারো। তাই,

কেউ মনে রাখে নাই তারে।।

রাঙাকাকাবাবুর সেবায় সে ছিল নিবেদিত প্রাণ —

রাঙাকাকাবাবুর সেই ভুতুড়ে জ্বরের সময় ত্রিপুরীতেও গিয়েছিল সে সাথে,

কত সেবাই না করেছে সে, কপালে ঠাণ্ডা জলপট্টি দেওয়া,

রাঙাকাকাবাবুর মাথা টিপে দেওয়া থেকে হাত-পাখার বাতাস,

সুস্থ হ’লে কালীমাকে পুজো দেবে — এইসব কত মানত-আশ্বাস।

তারপর জামাডোবায় রাঙাকাকাবাবুকে শুশ্রূষায় সুস্থ করে তোলা,

তাঁকে সুস্থ শরীরে আবার এলগিন রোডের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা।

রাঙাকাকাবাবুও ভোলেননি তাঁর সবচাইতে প্রিয় এই ভাইঝিটিকে,

কাবুল থেকে লেখা চিঠিতেও দু’লাইন লিখে তাঁর ‘কন্যা’কে ক’রেছিলেন আশীর্বাদ।

অন্তর্ধানের সেই রাতে বেরোবার ঠিক আগে তাঁর স্নেহের ইলার ললাটে

এঁকে দিয়েছিলেন তাঁর ভালোলাগার স্নেহচুম্বন আর ফিসফিস করে ‘গড ব্লেস ইউ’।

সেই ঐতিহাসিক মহানিষ্ক্রমণের প্রধান সহযোগিনী সে —

রাঙাকাকাবাবুর নির্দেশ মত এক ঘণ্টার বেশীই হয়তো বসে ছিল সে;

ঘরের আলো বুজিয়ে বিছানায়ও কি তার ঘুম এসেছিল?

সেই রাত আর তারপর বহু দিন ও রাত তার কেটেছিল একই প্রার্থনায়।

ঠিক যেমন দক্ষিণেশ্বরে রাঙাকাকাবাবুর কথামত গিয়েছিল জানুয়ারীর এক জ্যোৎস্না-স্নাত সন্ধ্যায়,

তামার রেকাবিতে ফুল-বেলপাতা মায়ের পায়ে ছোঁয়াতে,

সেই আশীর্বাদী ফুল পরম ভক্তিভরে যেমন রেখেছিল সে

রাঙাকাকাবাবুর আচকানের পকেটে আর পরে বেডিং-এর ভেতর;

সেদিনের তার সেই আকুতির কথা সে ছাড়া শুধু জানেন অন্তর্যামী কালী।

“হে মা ভবতারিণী, ভালো রেখো আমাদের রাঙাকাকাবাবুকে,

যে নিঃস্বার্থ দেশসেবায় তিনি নিজেকে করেছেন সমর্পণ –

তা যেন সফল হয় মা, সার্থক হয় যেন তাঁর আত্মনিবেদন।

মাগো, আমার আয়ু তুমি জুড়ে দাও তাঁর আয়ুর সাথে,

তিনি যেন দীর্ঘায়ু হন, নির্বিঘ্ন হয় যেন মা তাঁর নিষ্ক্রমণ।”

রেডিওতে ঝড়িয়ার কাছে রাঙাকাকাবাবুর গ্রেপ্তার হওয়ার ভুল খবরে কি ঘাবড়েই না গেছিলো সে,

কেউ কি জানে মাকালীর কাছে সেদিন আবারো কি সর্বনাশী সঙ্কল্পই না করেছিল সে?

তার পরের কথা কেউ জানার চেষ্টা করেনি কখনো, কতিপয় ক’জন ছাড়া,

মাকালী তার কথা রেখেছিলেন, তার মনসা করেছিলেন পূরণ, তবে অতি নিষ্ঠুর ভাবে,

তাই সন্তান প্রসবের কিছুদিনের মাথায় তাকে কোলে টেনে নেন করালমুখী-কালী,

তখনতো রাঙাকাকাবাবুর যাওয়ার দু’বছর আট মাসই হয়েছিল শুধু।

আজ তার প্রয়াণের পঁচাত্তর বছর পর

ক্ষোভ হয় কেন কেউ মনে রাখে নাই তারে।

হয়তো এই ছিল বিধির বিধান। তবু সে যে ছিল

তার অতি প্রিয় দেশপ্রেমিক রাঙাকাকাবাবু-অন্ত প্রাণ,

এতদিন পর আজ পেয়েছি অবসর আমি,

সমস্ত নেতাজী-প্রেমীর পক্ষ থেকে তাই তাঁরে জানাই সশ্রদ্ধ প্রণাম।।

শ্রীমতী ইলা বসু [১৯২২ (?) – সেপ্টেম্বর ১৯৪৩]

১৯৪১ সনে তোলা ছবি। ডঃ শিশিরকুমার বসুর ‘মহানিষ্ক্রমণ’ গ্রন্থ থেকে নেওয়া।

ENGLISH VERSION

IS THE WHOLE THING A FANTASY?

[A eulogy of Smt. Ila Bose Dutt (? 1922 – September 1943)]  (PART TWO): Utpal Aich

Nobody had bothered to remember her.

Though she was completely devoted to her Ranga-kakababu,

Certainly she was Subi’s mother’s, Ma-Janani’s, affectionate too.

Even then nobody had the eagerness or time to know,

Who she was, what she was. And so,

Nobody bothered to remember her.

She was a dedicated soul ever-ready to serve her Ranga-Kakababu,

During Ranga-kakababu’s strange illness, she went with him to Tripuri Congress too,

How much care she took of him, applying cold-compresses on his forehead,

Massaging Ranga-kakababu’s head & constantly fanning him while he rested on the makeshift bed,

Murmuring promises to Mother Kali of offering puja and what not, on his recovery,

Thereafter, nursing him to better health first at Jamadoba

And finally bringing him back to their Elgin Road residence like a heaven-sent fairy!

Ranga-kakababu also did never forget this dearest niece of his,

He blessed his ‘daughter’ in two sentences specially written to her in the only letter he wrote from Kabul.

On that fateful night, just before his departure, he had planted on dear Ila’s forehead

A kiss & benediction showing his gratitude with a whispering ‘God bless you’.

She was the mainstay, his main aide, of that historic & thrilling vanishing coup!

She had remained awake for over an hour on that night as per his instructions,

But even after switching off the light, could she at all fall asleep that night?

That night and many subsequent days and nights she had spent in silent prayers,

Just the way she went to Dakshineswar on a moonlit January night on Ranga-kakababu’s request,

To get a copper saucer consecrated by touching & bringing in it flowers from Ma Kali’s lotus feet.

The devotion with which she kept some of those blessed flowers in the pocket of Ranga-kakababu’s long coat & holdall

Those fervent prayers of that day are only privy to her & of course to the all-knowing God!

“Oh Mother Bhavatarini, please protect & look after our Ranga-Kakababu.

Make his selfless service for the liberation of our motherland

A success. Let his sacrifice be successful!

Mother, please add years from my lifespan unto his,

Let him have a long life, let his exit be without any hindrance.”

How much frightened she became when she heard the false news of Ranga-kakababu’s purported arrest near Jharia,

Does anybody know what more devastating vow she had made to Maa Kali on that day?

Nobody ever cared to know what happened to her after that historic disappearance, except for a very few.

She was married off and Maa Kali kept her promise & fulfilled her wishes but in a very ruthless way,

Only a few days after she had safely delivered a baby-boy, the frightful Goddess Kali cruelly snatched her away!

It was barely two years and eight months then that her Ranga-kakababu had left!

Today, after seventy-five long years of her demise,

We are distressed why nobody had remembered her.

Perhaps this was all a providential destiny. Still she was

Absolutely devoted to her patriot Ranga-kakababu,

After such a long interval today, I have got free time,

And so, on behalf of all the Netaji-lovers, I tender her respectful pranam!

NOTES ABOUT A FEW SPECIAL WORDS IN THE FOREWORD, INTRODUCTION & THE EULOGY PARTS

Subi = Nickname of Subhas Chandra Bose used by the family elders & close childhood friends.

Ranga-kakababu = The sobriquet by which grown up Subhas Chandra Bose was fondly addressed and referred to by his parental nephews and nieces.

Maa-Janani = The epithet of Smt. Prabhabati Bose, mother of Netaji Subhas Chandra Bose, by which she was addressed & referred to by the young members & domestic assistants.

Tripuri Congress = Held in the second week of March 1939 at Tripuri or Tewar, near Jabalpur, currently in Madhya Pradesh.

Bhabatarini = Goddess Kali, the form worshipped at Dakshineswar Kali Temple, Kolkata.

Strange Illness = Already explained in the Introduction.

Jamadoba sojourn = A little over five weeks from March 14 to April 21, 1939, spent by Subhas Chandra Bose at Jamadoba, P.O. Jealgora, currently in Jharkhand, for convalescence. The place is about 9 miles from Dhanbad railway station.

Netaji Kins = Netaji’s elder brothers alluded to in the above write-up are (i) Bar-da i.e., the eldest brother, Shri Satish Chandra Bose, (ii) Mej-da i.e., the second elder brother, Shri Sarat Chandra Bose, who was closest to Netaji and mostly took care of him, (iii) Sej-da i.e., the third elder brother, Shri Suresh Chandra Bose, (iv) Na’-da, the fourth elder brother, Shri Sudhir Chandra Bose, (v) Phul-da, the fifth elder brother, Dr. Sunil Chandra Bose, the Cardiologist. The nephews mentioned are (a) Shri Dwijendra Nath Bose, youngest of the two sons of Netaji’s eldest brother Shri Satish Chandra Bose, (b) Dr. Asoke Nath Bose, eldest son of Netaji’s Mej-da, (c) Dr. Sisir Kumar Bose, third son of Netaji’s Mej-da, and (d) Aurobindo Bose, one of the sons of Sej-da. The nieces mentioned are (e) Ms. Ila Bose (later Dutt), our protagonist, the second elder daughter of Netaji’s Sej-da, (f) Ms. Sheila, the third daughter of Netaji’s Sej-da, younger to Ila Debi, and (g) Ms. Gita Bose (Biswas, after marriage) who was the second daughter of Netaji’s Mej-da, Shri Sarat Chandra Bose.

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev