| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

নেতাজীর মহানিষ্ক্রমণের প্রধান সহযোগী শ্রীমতি ইলা বসু (দত্ত) (প্রথম পর্ব) : উৎপল আইচ

Reporter
উৎপল আইচ / ২১৭৯ জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

এই লেখাটার ঘটনাক্রমের বর্ণনা ও দিনপঞ্জী ইত্যাদি ডঃ শিশির কুমার বসু, ডঃ অশোক নাথ বসু এবং আরও কয়েকজনের লেখা বই-এর উপর আধারিত।

প্রথম পর্বের মূল উদ্দেশ্য উপরোক্তদের লেখার ভিত্তিতে এটা প্রতিষ্ঠা করা যে অন্য কেউ নন, নেতাজীর সেই মহানিষ্ক্রমণের প্রধান সহযোগী ছিলেন তাঁর সবচাইতে প্রিয় এই ভ্রাতুষ্পুত্রী ইলা বোস (? ১৯২২ – সেপ্টেম্বর, ১৯৪৩)।

আর দ্বিতীয় পর্বের (আগামীতে প্রকাশ্য) উদ্দেশ্য হচ্ছে এই মহীয়সী ভাইঝিটির দেশপ্রেম, রাঙ্গাকাকাবাবুর প্রতি তাঁর অসীম ভালবাসা, সমস্ত ঘটনায় তাঁর নিঃস্বার্থ ত্যাগ স্বীকার ইত্যাদির জন্য দেরীতে হলেও তাঁর প্রাপ্য সম্মানটুকু তাঁকে দেওয়া।

শ্রীমতি ইলা বসু ছিলেন নেতাজীর সেজদাদা সুরেশ চন্দ্র বসুর দ্বিতীয়া কন্যা। নেতাজীরা আট ভাই আর ছয় বোন ছিলেন। কাজেই তাঁর অনেকগুলো ভাইপো, ভাইঝি, বোনপো, বোনঝি – যাকে ইংরেজীতে নেফিউস আর নিসেস বলে – ছিল। তারা এবং তাদের বন্ধু বান্ধবীরা সবাই সুভাষচন্দ্র বসুকে রাঙা- কাকাবাবু, রাঙা-মামাবাবু বলে ডাকতো। এদের সবার মধ্যে নেতাজীর সবচাইতে প্রিয় ছিলো ইলা! এগুলো সব পরিবারের লোকেদের এবং নেতাজীর এক বিশ্বস্ত সহকর্মীর লেখা বই পড়ে জানা। কিছু বইয়ের নাম নীচে দ্রষ্টব্য।

ইলা মার্চ ১৯৩৭-এ, নেতাজী জেল থেকে ছাড়া পেয়ে এলগিন রোডের বাড়ীতে আসার পর থেকে তাঁর ১৯৪১ সনের জানুয়ারীর ১৬/১৭ তারিখ রাত্রে অন্তর্ধান হওয়া পর্যন্ত নেতাজীর ফাইফরমাস খাটা আর নেতাজীর সেবা করায় ব্যস্ত ছিলেন। তাছাড়া তিনি ছিলেন নেতাজীর প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারী। নেতাজীর মেজদা শরৎ বসুর বড় ছেলে ডঃ অশোক নাথ বসু তার My Uncle Netaji বইতে লিখেছেন, “From that time onwards till his departure from Calcutta in January, 1941, Ila filled the dual role of uncle’s principal private secretary and nurse and served him with untiring zeal and single-minded devotion.” (সেই সময় থেকে 1941 সালের জানুয়ারিতে কলকাতা থেকে তাঁর প্রস্থান পর্যন্ত, ইলা রাঙা-কাকাবাবুর প্রাইভেট সেক্রেটারি এবং নার্সের দ্বৈত ভূমিকা পালন করেছিল এবং অক্লান্ত উদ্যোগ এবং একাগ্র নিষ্ঠার সাথে তাঁর সেবা করেছিল।)

নেতাজী যখন মার্চ ১৯৩৯ সনের প্রথম সপ্তাহে ত্রিপুরী কংগ্রেসে যান তখন তিনি অনেক জ্বরে অসুস্থ ছিলেন। তার দু’তিন মাস আগেই তিনি গান্ধীজীর ক্যান্ডিডেট সীতারামাইয়াকে ভোটে হারিয়ে ছিলেন বলে গান্ধী-অনুরাগীদের শত্রু হয়ে গিয়েছিলেন। সেবারও মা-জননী (নেতাজীর মাকে বাড়ীর সব ছোটরা এবং কাজের লোকেরা এই নামেই ডাকতো), ডাক্তার দাদা (ফুলদা) সুনীল চন্দ্র বসুর সাথে ইলাও যায় নেতাজীর সাথে একই দিনে নেতাজীর সেবাশুশ্রূষার ভার নিয়ে। সেসময় নেতাজীর অসুস্থতার বা হাই টেম্পারেচারের কারণ জানা যায়নি, নেতাজীকে কেউ মারণচক্র বাণ মেরেছে এমনও সন্দেহ করেছিলেন কেউ কেউ। নেতাজী পরে (এপ্রিল, ১৯৩৯, এ) Modern Review তে ‘মাই স্ট্রেঞ্জ ইলনেস’ নামে একটা প্রবন্ধও লিখেছিলেনএই ভুতুড়ে অসুস্থতার উপর। পরে অবশ্য এটাকে broncho-pneumonia (ব্রঙ্কো – নিউমোনিয়া) বলে মনে করা হয়। ত্রিপুরী কংগ্রেসের ঠিক পর পর ডাক্তারদের পরামর্শ অনুযায়ী সুভাষচন্দ্রকে ১৪ই মার্চ ১৯৩৯  তারিখ সকালে ধানবাদ স্টেশনে নামিয়ে সেখান থেকে বিশ্রামের জন্য ৯ মাইল দূরে জামাডোবা নিয়ে যাওয়া হয়। জামাডোবায় তখন নেতাজীর ন’দা শ্রী সুধীর চন্দ্র বসু সস্ত্রীক থাকতেন। উনি “টাটা আয়রন ও স্টীল কোম্পানি” তে কর্মরত ছিলেন এবং জামাডোবা-তে (পোস্ট অফিস Jealgora) পোস্টেড ছিলেন। বর্তমানে এটা ঝাড়খণ্ডে অবস্থিত। (নেহেরু-গান্ধী হলে সেই বাড়ী নিশ্চয়ই সংরক্ষিত হত।) ভাগ্যক্রমে নেতাজীর মেজদা শরৎ চন্দ্র বসুর জ্যেষ্ঠ পুত্র ডঃ অশোক নাথ বোসও জামাডোবাতে থাকতেন এবং পাশে অন্যত্র কাজ করতেন। সেখানেও ইলা নেতাজীর সাথে নেমে পরেন এবং পাঁচ সপ্তাহ আপ্রাণ সেবা করে নেতাজীকে সুস্থ করে তোলেন। [সেই সময়কার তোলা একটা ফটো অনেকেই না জেনে ভুল ক্যাপশন দিয়ে ফেসবুক বা হোয়াটস আপে পাঠান যাতে দেখা যায় অসুস্থ নেতাজী চেয়ারে বসে আছেন আর পেছনে ন’দা আর ন’বৌদি শান্তিলতা বসু দাঁড়িয়ে আছেন। তাঁদেরকে প্রায়ই মা বাবা বলে ভুলবশত: লেখা হয়ে থাকে।]

যাইহোক, এবার আমরা ইলা দেবীর আরেকটা বিরাট ভূমিকার কথায় আসবো।

খুব কম মানুষই জানেন যে নেতাজীর অন্তর্ধানেরও প্রধান সহকারী ছিলেন এই ইলা দেবী। নেতাজী অন্যান্য কোন কোন ভাইপোর সাহায্য নেবেন তা পর্যন্ত ইলার সাথে পরামর্শ করে তবেই স্থির করতেন। এমনকি শিশির কুমার বসুর ক্ষেত্রেও তাই করেছিলেন। ইলা দেবী এবং তার সহদোর অরবিন্দ আর নেতাজীর বড় দাদার ছোটছেলে দ্বিজেন্দ্রনাথ জীবিতকালে খুবসম্ভব নেতাজীকে দেওয়া কথা অনুসারে কখনো কাউকে এসব গোপণীয় কথা বলে বা লিখে যাননি। একমাত্র নেতাজীর মেজদার ছেলে ডঃ শিশির কুমার বসু ও ডঃ অশোক নাথ বসু লিখে গেছেন। এই পাঁচজন আর মেজদা শরৎ চন্দ্র বসু শুধু জানতেন এই মহানিষ্ক্রমণের কথা। শুধু ইলা দেবী আর শরৎ বোস হয়তো সবটা জানতেন। তাঁরা দু’জনই হয়ত ছিলেন নেতাজীর এই পর্বের প্রধান উপদেষ্টা।    শিশির বসু, যিনি নেতাজীকে গাড়ী চালিয়ে বারারী (ডা. অশোক নাথ বসুর বাড়ীতে; ততদিনে ধানবাদের কাছে বারারিতে কোয়ার্টার পেয়েছিলেন অশোক নাথ বোস) নিয়ে গিয়েছিলেন, তিনিও তাঁর বইতে লিখে গেছেন ইলার এইসব ভূমিকার কথা। সমস্ত ভিতরের ঘটনাগুলোর দেখাশুনা ইলা করেছিলেন। নেতাজীর কথামত দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিয়ে এসেছিলেন এক জোৎস্নামাখা রাতে। নতুন কাকাবাবুকে তার কুকুর সানিবয়কে রাতে বেঁধে রাখতে বলেছিলেন তে-তলায়, রাতে অন্য দর্শনার্থীর অজুহাত দিয়ে, যাতে সে ঘেউ ঘেউ না করে, কাপড় দিয়ে ভাইবোন মিলে নেতাজীর ঘরটা পার্টিশন করে দিয়েছিলেন, ধোপাবাড়ীর জন্য ৬ নম্বর লেখা গুলো (ষষ্ঠ ছেলে সুভাষচন্দ্র) বেড সীট, পিলো কভার, গেঞ্জী, ইত্যাদি থেকে তুলে দিয়েছিলেন, নেতাজীর জন্য দু’শিশি আয়ুর্বেদিক ঔষুধ দিয়েছিলেন, নেতাজীর বেডিং বেঁধে দিয়েছিলেন মহানিষ্ক্রামণের দিন, পরবর্তী দশ দিন নেতাজীকে দেওয়া খাবার খাওয়ার বা সরিয়ে ফেলার দায়িত্বও নিয়েছিলেন তিনি, নেতাজী চলে যাবার পর সে রাত্রে ১ ঘন্টা বা তার বেশী সময়ের পর নেতাজীর ঘরের আলো নিভিয়ে দেবার ভারও ছিল তাঁর উপর, রাস্তার জন্য ফ্লাস্কে কফি দিয়েছিলেন, বাড়ীর লোকেরা যাতে সন্দেহ না করে সেজন্য যা যা করণীয় তা সবই করেছিলেন তিনি, কেউ কিছু সন্দেহ প্রকাশ করলে নেতাজীকে তা সাথে সাথে জানিয়েছেন, ইত্যাদি, ইত্যাদি। মা-জননী পর্যন্ত জানতে পারেন নি। মহানিষ্ক্রামণের আগে নেতাজী ইলার কপালে চুমু খেয়ে ‘গড ব্লেস ইউ’ বলে আশীর্বাদ করেছিলেন। ইলার জন্যে দু’লাইন লিখেছিলেন কাবুল থেকে  মেজদাকে লেখা চিঠিতে, ইত্যাদি।

যাইহোক, বাকিকথা জানার জন্য আমার দ্বিতীয় পর্বের লেখাটা পড়ে দেখার অনুরোধ রইল।

এই মহানিষ্ক্রামণ-এর ঘটনা জানুয়ারী ১৯৪১-এর। নেতাজীর মহানিষ্ক্রামণের পর ইলা বোসের সাথে শ্রী মনীন্দ্র নাথ দত্তের (I.R.A.S., রেলওয়ে অফিসার) বিয়ে হয় এবং সেপ্টেম্বর ১৯৪৩ সনে ইলা (বসু) দত্ত এক পুত্রসন্তান প্রসব করেন। কিন্তু খুব দুঃখের কথা সেই মাসের শেষ দিকে ইলা দেবী পরলোক গমন করেন। পরে মনীন্দ্র দত্ত আবার বিবাহবন্ধনে আবদ্ধ হন। ইতিহাস থেকে এই মহান আত্মা ইলা বসু চিরদিনের জন্য হারিয়ে যান।

আমি এসব তথ্য প্রধানত ডঃ শিশির কুমার বসুর (১) মহানিষ্ক্রামণ ও (২) বসু-বাড়ি, ড. অশোক নাথ বসুর (৩) মাই আঙ্কেল নেতাজী, গীতা বসু বিশ্বাসের (৪) দি গ্লোরি অফ বন্ডেজ (পিতৃদেব শরৎ চন্দ্র বসুর কুন্নুর জেল থেকে গীতাকে লেখা কিছু চিঠি), ইত্যাদি বই থেকে জানতে পেরেছি। পরে নেতাজী পরিবারের পরবর্তী প্রজন্মের কয়েকজন সদস্যকে মেসেজ পাঠিয়ে জানতে চেয়ে তেমন নতুন খবর পাইনি। শরৎ বসুর এক পৌত্র শুধু জানান যে ইলা দেবীর পুত্রসন্তান ২০ বা ২৪ বছর অবধি জীবিত ছিল। আমি আমার স্বভাবসিদ্ধ উদ্যমে পশ্চিমবঙ্গের এক মন্ত্রীকেও একটা প্রাইভেট ই-মেল পাঠিয়েছিলাম। জানিনা উনি সেটা পেয়েছিলেন কিনা, কিন্তু আমি কোন জবাব পাইনি। ইলা বোস উনার মাসী হতেন। তবে যিনি ১৯৪৩ সনে পরলোক গমন করেছেন তাঁর কথা পরে জন্মান প্রজন্মের জানার কথা নয়। তাছাড়া ইলা দেবীর এইসব ভূমিকার কথা তেমন প্রচার ও হয়নি। যাইহোক, সবাইকে এই লেখাটা পড়ার জন্য ধন্যবাদ।

ENGLISH VERSION

ILA BOSE (? 1922 – SEPTEMBER 1943)

The Mainstay Of Netaji Subhas Chandra Bose’s  Historic Disappearance From His Calcutta Residence (And India) In January, 1941 (PART ONE)

FOREWORD

The write-up is based on the narratives described in the writings of two of Netaji’s nephews, Dr. Asoke Nath Bose and Dr. Sisir Kumar Bose, both sons of his ‘Mejda’ Shri Sarat Chandra Bose, and some other books. (‘Mejda’ is the second elder brother!)

Part One of this write-up, Introduction, is to establish that it was none other than Ms.Ila Bose, the dearest niece of Subhas Chandra Bose, who played the pivotal role of the lynchpin in his successful hoodwinking of the oppressive aliens who were illegally subjugating India for almost two centuries and Netaji’s exiting India successfully in the nick of time in January 1941.

Part Two will be a long-belated eulogy (to be published subsequently) for this patriotic, selfless and noble soul who ensured that her Ranga-kakababu’s will be done!  The successful exit of Netaji Subhas Chandra Bose in January 1941 won India her independence and so the nation, in turn, long owes her a deep debt of gratitude! The ungrateful nation did not even accord Netaji his due recognition and so it is pointless to expect such national gratitude for this kindred soul. The onus therefore lies on us to recognize her immense contribution in our humble way!

INTRODUCTION

Ms. Ila Bose was Netaji Subhas Chandra Bose’s most trusted niece. She was also completely devoted to her dear Ranga-kakababu. The Subhas Bose siblings used to be fourteen in number – eight brothers and six sisters. So, Subhas Chandra Bose had a plethora of nephews and nieces. All his nephews and nieces from his brothers’ side used to address him as Ranga-kakababu. Thus, he was Ila’s Ranga-kakababu too.

Netaji was released from detention in March 1937 and he came to live in their Elgin Road residence. Dr. Asoke Nath Bose writes in his book titled ‘My Uncle Netaji’, “From that time onwards till his departure from Calcutta in January, 1941, Ila filled the dual role of uncle’s principal private secretary and nurse and served him with untiring zeal and single-minded devotion.”

When Netaji left for the Tripuri Congress in the first week of March 1939, he was seriously ill with very high fever. But he decided to travel against all medical advice. It was a challenge for him as he had defeated Dr. Pattabhi Sitaramayya, Gandhiji’s candidate, just over a month before that and became sort of an enemy to many, many blind-supporters of Gandhiji. While other relatives preceded and followed him, he was accompanied in the same train by Maa-Janani, his cardiologist brother Dr. Sunil Chandra Bose, and Ms. Ila Bose, his devoted nurse-cum-private secretary! The fever was later diagnosed to be due to ‘broncho-pneumonia’ but at that time appeared to be a strange illness. Netaji had even written an article on “My Strange Illness” in the April 1939 issue of Modern Review.

During his return journey, immediately after the Tripuri Congress, on Doctors’ insistence, he was detrained at Dhanbad, on March 14, 1939, together with Ma-Janani, Sheila and Ila, and was transported to Jamadoba, 9 miles away, at the residence of his Na’-Da, Shri Sudhir Chandra Bose, for bed-rest and recuperation. While others left soon after, Ila continued to stay on for the whole of the five-week period Ranga-Kakababu lived at Jamadoba and she nursed him to health and then took him back to their Elgin Road residence in Calcutta.

Now we shall come to Ila Bose’s most crucial role. Very few people know that Ila was the lynchpin in the execution of the operation leading to Netaji’s successful exit from the country in the nick of time in January 1941. By that time Subhas Chandra Bose had very high opinion about Ila’s nationalism, dedication, judgement, so-much-so that he sort of made her one of his chief advisers, probably next to his Mejda Shri Sarat Chandra Bose. Netaji used to seek Ila’a advice before including the other nephews in this top secret operation of theirs.  Even Shri Sisir Kumar Bose, then a medical student and elder to Ila by two years, needed Ila’s clearance, before he was included in this mission. Ironically it is Sisir Bose himself who has divulged this in his writings about Netaji’s great-exit.

Ila Debi, her own brother Sri Aurobindo Bose and Sri Dwijendra Nath Bose, Netaji’s Bar-da’s youngest son, who were all agents of this top-secret operation, in different capacities, never recorded anything about this great disappearance of Netaji, despite requests from various quarters, probably because of the oath of secrecy administered by Netaji. Only Dr. Sisir Kumar Bose, in minute details, and Dr. Asoke Nath Bose, on the parts witnessed by him, which were sorts of corroborations, have written about this secret episode.  These five cousins and Mejda Shri Sarat Chandra Bose only knew about this great escape but it was probably Shri Sarat Chandra Bose and Ms. Ila Debi who knew the whole plan. They two were probably the Chief Advisers of Netaji regarding this crucial operation which needed precision handling and execution!

Dr. Sisir Kumar Bose, who drove Netaji to Bararee (residence of Dr. Asoke Nath Bose; he was allotted a quarter at Bararee, near Dhanbad, by that time) had narrated various works performed by Ms. Ila Debi during this time. Ila Debi was responsible for all internal matters. She visited Dakshineswar Kali temple on Netaji’s instructions on a moon-lit night of January 1941 to offer Puja. She requested her Notun-Kakababu to chain his Alsatian dog Sunny Boy on the third floor at night on the pretext of the safety of other night-time visitors of Ranga-kakababu, so that the dog does not attract attention of anyone by barking at such crucial moment, she along with her brothers had partitioned the room with long curtains, she removed the washer-man’s identification tags of ‘6’ (Subhas Chandra was the 6th brother) from the bed sheets, pillow covers, vests, etc., she gave two phials of Ayurvedic medicines for her Ranga-Kakababu, she fastened Netaji’s hold-all on the final day,  she took charge of eating away or removing the food offered to Netaji for the next ten days, she had provided coffee in a flask for their consumption on the road to Bararee, she was asked to switch off the lights at least after one hour of Netaji’s departure. She did everything possible so that the other family members do not become suspicious about anything; in the initial days whenever other members expressed some suspicion, she reported it to Netaji immediately and corrective measures were ensured. Even Maa-Janani could not get a hint. Rest of it may be read in the Eulogy (Part Two).

After Netaji had successfully exited the country, Ila Debi was married off to one Shri Manindra Nath Dutt, I.R.A.S., a Railway officer, nobody however remembers when it was solemnized exactly, but it is recorded that she did safely deliver a baby boy in September 1943.  It was extremely sad that she breathed her last by the end of September 1943 itself. Mr. Manindra Nath Dutt did remarry later. And our protagonist, the noble soul, was forgotten forever!

I have obtained these bits of information mainly from the books of Dr. Sisir Kumar Bose namely (1) Mahaniskraman and (2) Basu-Bari, from Dr. Asoke Nath Bose’s book titled (3) My Uncle Netaji, from the book edited by Smt. Gita Biswas titled (4) The Glory of Bondage, which is actually a collection of letters written by Shri Sarat Chandra Bose from his Coonoor prison cell to his daughter Gita Bose (later Biswas, after marriage), and also from another book of a devoted co-worker of Netaji.

My attempts to elicit more information about Smt. Ila Bose Dutt did not produce much result. The only information I was provided by one of the grandsons of Shri Sarat Chandra Bose was that the baby-boy of Ila Debi lived up to the age of 20 or 24 years!  In my desperation I even dashed a private e-mail to a Minister of the West Bengal State government. I am not sure if the e-mail had reached him but I received no reply. Ms. Ila Bose was his Mashi (mother’s sister). It is not normally possible for the members of the next generation, born much later, to know details of someone who breathed her last way back in 1943! Moreover, the role played by Smt. Ila Bose Dutt for this crucial episode of Netaji’s life has not been publicized at all. Anyhow, I thank everybody who reads this article and request him or her to also read the Part Two which will be published soon.

আপনার মতামত লিখুন :

One response to “নেতাজীর মহানিষ্ক্রমণের প্রধান সহযোগী শ্রীমতি ইলা বসু (দত্ত) (প্রথম পর্ব) : উৎপল আইচ”

  1. Biplab Dasgupta says:

    U’ ve taken a lot of labor to read through these history, reproduce them simply for readers. I have read a good no of books on Netaji written by Asoke and Krisna Bose. But still I did not know so much about Ila Bose.
    I may suggest you to collect further materials on Hemanta Ghosal of Krisnnanagar and publish a handout for common readers.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev