করোনা থেকে রেহাই পেতে প্রশাসনের অনেক সিদ্ধান্তই সাধুবাদযোগ্য। ঘরবন্দি মানুষের সুযোগ-সুবিধা থেকে সোশ্যাল ডিসটেনসিং বজায় রাখা, সবদিকেই প্রশাসনের তীব্র নজর। আজ চন্দননগর পৌরনিগম ও পুলিশ কমিশনারেট এর মধ্যে করোনা নিয়ে বৈঠক হলো এবং অনেক গুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো। (১) বউবাজার সবজি মার্কেট কে নবগ্রাম তরুণ সংঘ মাঠে স্থানান্তরিত করা হলো (আজকেই করা হয়েছে) (২) লক্ষীগঞ্জ বাজার সবজি মার্কেট কে হসপিটাল মাঠে স্থানান্তরিত করা হচ্ছে। (৩) ১৮ টি স্প্রেয়ার মেশিন দিয়ে শহর স্যানিটাইস করা হবে। (৪) বোরো ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করা হবে।

