লোকসভা ভোটে যেসব জায়গায় বিজেপি সাংসদরা জিতেছিলেন সেখান থেকেই সাধারণ পার্টি কর্মী, বুথ সভাপতি, পঞ্চায়েত সদস্য এমনকী মন্ডল সভাপতি পর্যন্ত বিজেপির পতাকা ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিচ্ছেন।

আজ ধনিয়াখালী ১ গ্রাম পঞ্চায়েত-এর চিৎলা, লোকাবাটি, বাকদহ গ্রাম থেকে ৫০ জন বিজেপির সক্রিয় কর্মী তৃণমূলে যোগদান করলো এলাকার বিধায়ক তথা মন্ত্রী অসীমা পাত্র তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন৷
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার