আজ পুরুলিয়ার বলরামপুর বিধানসভার পুরুলিয়া-১ নং পঞ্চায়েত সমিতির বিজেপির নির্বাচিত সদস্য কল্যাণী সিং সর্দার, ডামদা ও বালিপাথর এলাকার ২ জন বিজেপি-র নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য জিতেন বাউরি ও সুজাতা মাহাত-সহ বেশ কিছু সাংগঠনিক নেতৃত্ব পুরুলিয়া জেলার বিজেপি-র প্রাক্তন সাধারণ সম্পাদক ত্রিলোচন গোপ, বিজেপি আই.টি সেল কনভেনর বিদ্যাপতি গোপ, বিপিন সিং, অশোক গরাই, বলরাম বাউরি, হারাধন কালিন্দী তাদের প্রায় ৩০০ জন কর্মী সমর্থকদের নিয়ে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাঁদের হাতে দলের পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী ও স্থানীয় বিধায়ক শান্তিরাম মাহাত।

অপরদিকে আজ জেলার কাশীপুর বিধানসভার হুড়া ব্লকের রখেড়া বিষপুরিয়া অঞ্চলের রামপুর গ্রামের ৮৫টি পরিবার মাননীয়া মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপি দল থেকে স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন। তাঁদের মা মাটি মানুষের পতাকাতলে হাজির করেন কাশিপুরের বিধায়ক স্বপন কুমার বেলথারিয়া।
ছবি ও সংবাদ : সুদীপ্ত চক্রবর্তী

