দেশে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বাড়ল গত ২৪ ঘণ্টায়। তবে এখনওকোথাও গোষ্ঠী সংক্রমণ হয়নি। গত ২৪ ঘণ্টায় ১৬০০২ জনের নমুনা পরীক্ষা হয়েছে, ২ শতাংশের রিপোর্ট পজিটিভ। শুক্রবার ১০ এপ্রিল এ কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। পাঞ্জাব লকডাউনের মেয়াদ বাড়িয়েছে ১ মে অবধি। কেন্দ্রীয় সরকারের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে আরও অন্তত ৩ সপ্তাহ লকডাউন চালাতে হবে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা সাত হাজার ছুঁইছুঁই।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৭৬১। তাঁদের মধ্যে পজিটিভ ৬০৩৯ জনের। ৫১৬ জন সুস্থ হয়েছেন। মৃত্যু হয়েছে ২০৬ জনের। গত ২৪ ঘণ্টায় ৮৯৬ জনের দেহে নতুন করে সংক্রমণ মিলেছে এবং মারা গিয়েছেন ৩৭ জন। গত ৪৮ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪৮৭ জন। এদিকে, অন্ধ্রপ্রদেশে শ্রীকাকুলামের কাসিবুগ্গাতে মানুষকে ঘরে রাখার জন্য সচেতন করতে পুলিশ শিল্পীদের যমরাজ ও চিত্রগুপ্ত সাজিয়ে রাস্তায় নামিয়েছে।
