দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার পেরোতে চলেছে। মঙ্গলবার ১৪ এপ্রিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০৮১৫। তাঁদের মধ্যে করোনা পজিটিভ ৯২৭২ জন। সুস্থ হয়েছেন ১১৯০ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫৩। গত ২৪ ঘণ্টায় ১৪৬৩ জনের দেহে করোনা ভাইরাস মিলেছে এবং এই সময়ের মধ্যে মারা গিয়েছেন ২৯ জন। সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে, ২৩৩৭ জন এবং এই রাজ্যে মারা গিয়েছেন ১৬০ জন। মধ্যপ্রদেশে ৭৩০ জন আক্রান্ত, মারা গিয়েছেন ৫০ জন। দিল্লিতে ২৮, গুজরাটে ২৬ ও তেলেঙ্গানায় ১৭ জনের মৃত্যু হয়েছে। দিল্লিতে আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে।