| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

নজরুলগীতি সম্রাজ্ঞী ইন্দুবালা দেবী : সুদেব সিংহ

Reporter
সুদেব সিংহ / ৮১৯ জন পড়েছেন
আপডেট সোমবার, ২৫ মে, ২০২০

আজ থেকে প্রায় ৫০ বছর আগে, ১৯৬৭ সালে মহাজাতি সদনে কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে শেষবার সংগীত পরিবেশন করেছিলেন ইন্দুবালা দেবী। তাঁকে বলা হতো নজরুলগীতির সম্রাজ্ঞী এবং বাংলার বুলবুল। নজরুলের গান যে বাঙালির ঘরে ঘরে সমাদৃত হয়েছে সে ক্ষেত্রে বড়ো ভূমিকা রামবাগানের ইন্দুবালার। কেন রামবাগান অঞ্চলের কথা বিশেষ ভাবে উল্লেখ করা হচ্ছে? এই অঞ্চল তো কলকাতার কোনও অভিজাত এলাকা নয়। কিন্তু উত্তর কলকাতার এই অঞ্চলকে কেন্দ্র করেই নজরুলের গান দুই বাংলায় মুখরিত হয়েছিল।

ইন্দুবালা দেবীর মা রাজবালা দেবী প্রথম জীবনে ছিলেন ‘দ্য গ্রেট বেঙ্গল সার্কাস’ বা ‘বোসে’স সার্কাস’এর শিল্পী। কবি-নাট্যকার মনোমোহন বসুর দ্বিতীয় পুত্র মোতিলাল বসু ছিলেন এই সার্কাসের প্রাণপুরুষ। ইন্দুবালা দেবীর মা রাজবালা দেবী সার্কাসে দারুণ খেলা দেখাতেন। রাজবালার আরেক বোন ট্রিম্বকরাও দেবলের সার্কাস দলে যোগ দেন। বোস সার্কাস কোম্পানির মোতিলাল বসু রাজবালাকে বিবাহ করেন। কিন্তু পরে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়। ইতিমধ্যে ১৩০৫ বঙ্গাব্দের ১৯ কার্তিক অমৃতসরে ইন্দুবালার জন্ম। মোতিলালবাবুর সার্কাস কোম্পানি সেখানে খেলা দেখাতে গিয়েছিল। এর পর রাজবালা সার্কাস থেকে সরে এসে সংগীতচর্চায় মন দেন। ফলে ইন্দুবালাও গানের আলো বাতাসে বড়ো হন।

ইন্দুবালা গান শেখা শুরু করেন গৌরীশঙ্কর মিশ্রের কাছে। তিনি সে সময়র শ্রেষ্ঠ গায়িকা-সুন্দরী গহরজানের কাছেও নাড়া বেঁধেছিলেন। পরে তালিম নিয়েছেন জমীরুদ্দীন খাঁ এবং এলাহি বক্সের কাছেও।

১৯২৭ সালে আকাশবাণী প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পরের দিন থেকেই রেডিওয় নিয়মিত গান করেছেন ইন্দুবালা দেবী। ক্রমশ তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। তাঁর গলা খেলতো অসাধারণ। সূক্ষ্ম দানাকারির কাজে অল্পবয়স থেকেই দারুণ পারদর্শী। ছোট্ট সুরের মোচড়ে রাগরূপ খুলে দেওয়া তাঁর বৈশিষ্ট্য ছিল। কিছুদিন পরেই রেকর্ডে তাঁর গান শুনে প্রশংসা করেন স্বয়ং রবীন্দ্রনাথ। তাঁকে গান দিতে রামবাগানের বাড়িতে আসেন কবি কাজী নজরুল ইসলাম নিজে।

এক শিক্ষিত সুদর্শন যুবকের সঙ্গে ইন্দুবালার বিবাহ হয়, কিন্তু সেই যুবকের পরিবার জানতে পেরে তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। সম্পত্তি হারানোর ভয়ে ইন্দুবালা দেবীর স্বামী ফিরে যান নিজের পরিবারে। নিজের এই পরিচয় বা অতীতকে কখনও আড়াল করেননি বাংলার বুলবুল ইন্দুবালা।

তাঁর কণ্ঠে নজরুলের গান পৃথিবীজোড়া সমাদর পায়। রেকর্ডে প্রথম তাঁর নজরুলগীতি ‘অঞ্জলি লহ মোর’ এবং ‘আজ বাদল ঝরে সন্ধ্যায়’ আলোড়ন সৃষ্টি করে। এ ছাড়া ‘কাজরী গাহিয়া চলে গোপললনা’, ‘কোন কূলে আজ ভিড়লো তরী’— এরকম অসংখ্য গান উল্লেখ করা যায়। ঠুমরি অঙ্গের গানে ইন্দুবালা দেবীর ছিল বিশেষ দখল। মন্মথ রায়ের ‘কারাগার’ নাটকে কাজী সাহেবের গান ‘তিমির বিদারী অলখ বিহারী কৃষ্ণ মুরারি আগতৈ’ সারা বাংলা কাঁপিয়ে দিয়েছিল। বড়ো বড়ো মিছিল-মিটিংএ ‘তিমির বিদারী’ গানটি গাওয়া হতো। কাজী নজরুলও একের পর এক গান ইন্দুবালাকে দিয়ে গাইয়েছেন। একইসঙ্গে ইন্দুবালা গেয়েছেন ঠুমরি, চৈতি, গজল, দাদরা, শ্যামাসংগীত, কীর্তন, রামপ্রসাদী প্রভৃতি। মঞ্চে অভিনয়ও করেছেন। যাঁদের সঙ্গে বাংলা মঞ্চে কাজ করেছেন, তাঁরা হলেন নাট্যাচার্য শিশিরকুমার, দানীবাবু, নির্মলেন্দু লাহিড়ী, অহিন্দ্র চৌধুরী প্রমুখ।

সে সময় সংগীত বা অভিনয়কে আশ্রয় করে যাঁরা জীবন কাটিয়েছেন, তাঁদের প্রতি তথাকথিত বাঙালিবাবুরা ঘৃণার মনোভাব পোষণ করতেন। রামবাগানের কাছেই কলকাতার বিখ্যাত সোনাগাছি অঞ্চল। কিন্তু ইন্দুবালা কখনও এই বাড়ি ত্যাগ করেননি। বরং তাঁর গান শুনতে এসেছেন বা যোগাযোগ করেছেন গৌরী বসু, সমরেশ বসু, মুজফফর আহমেদ, গৌরকিশোর ঘোষ, বিষ্ণু দে, সুধীন্দ্রনাথ দত্ত, মণীন্দ্র রায়, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায় প্রমুখ। আজও ইন্দুবালা দেবী কিংবদন্তির আরেক নাম।

সংগ্রমী মা মাটি মানুষ পত্রিকা ২৫ মে ২০১৮ সংখ্যায় প্রকাশিত

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev