| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

দূরপাল্লার ট্রেন যাত্রায় ইন্সুরেন্স জরুরি, এমনকী দু-ঘন্টা দেরিতে পৌঁছলেও পাবেন ক্ষতিপূরণ : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৬০৯ জন পড়েছেন
আপডেট বুধবার, ১৯ জুন, ২০২৪

বছর ঘুরতে না ঘুরতেই আবার ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ২০২৩ সালের ২ জুন ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনায় শতাধিক যাত্রীর মর্মান্তিক মৃত্যু মানুষের হৃদয় থেকে মুছে যায়নি। আবার গত ১৭ জুন সোমবার সকালে এরাজ্যের নিউ জলপাইগুড়ি থেকে রাঙাপানি স্টেশন অতিক্রম করার পর নির্মলজোতে ডাউন লাইনে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এবারেও এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০। গুরুতর আহত বেশ কিছু। এখন প্রশ্ন হল সমস্ত রেল যাত্রীর কি টিকিট কাটার সময় ইন্সুরেন্স নেওয়া ছিল? দেখা যাচ্ছে অনেকের নেওয়া থাকে না। খুব সামান্য পয়সার বিনিময়ে ইন্সুরেন্স করা থাকলে পরিবারের সদস্যরা যেমন উপকৃত হন, সেই সঙ্গে ট্রেন যদি ১/২ ঘন্টা দেরিতে পৌঁছায় কিম্বা আপনার সামগ্ৰি যদি চুরি যায় তাহলে আপনি এক্ষেত্রেও ইন্সুরেন্সের জন্য ভালো রকম ক্ষতিপূরণ পাবেন। এটা অনেকেরই জানা নেই। তাই টিকিট কাটার সময় সচেতন থাকতে হবে।

রেল সূত্রে জানা গেছে, রেলের নিজস্ব বুকিং কাউন্টার কিম্বা IRCTC-তে নিজস্ব account থেকে টিকিট কাটতে হয়। এখানে অনেকের মনেই সংশয় থাকে যে, টিকিট কাটার সময় ০.৩৫ পয়সাতে যে ইন্সুরেন্সটা দেওয়া হয় সেখানে শুধুমাত্র ইন্সুরেন্স অপশনে ক্লিক করলেই কি তার সুবিধে পাওয়া যায়? উত্তর একটাই হ্যাঁ। তা কীভাবে? এই বিষয়টি বুঝতে হলে রেলের নিজস্ব বুকিং কাউন্টার বা IRCTC account থেকে টিকিট কাটার সময় আপনি যদি ইন্সুরেন্স অপশনে ক্লিক করে ইন্সুরেন্সটা নেন, তাহলে আপনার ই মেইল-এ একটা মেইল আসবে ইন্সুরেন্স কোম্পানির থেকে, সেখানে আপনার প্রথম কাজ হল নমিনেশন আপডেট করার লিংকে ক্লিক করে নমিনি (Nominee) অ্যাড করা। চেষ্টা করবেন এমন কোনো ব্যক্তিকে নমিনি করতে যিনি আপনার সাথে ট্রাভেল করছেন না। সঠিকভাবে ইন্সুরেন্স ক্লেম পাওয়ার জন্য এই নমিনেশন আপডেট করাটা কিন্তু অত্যন্ত জরুরি। তারপর Policy Wordings-এ ক্লিক করলেই আপনাকে আপনার PNR ও মোবাইল নম্বর দিয়ে login করতে বলবে, সেটা করলে আপনি আপনার ডিটেইল পলিসি পেয়ে যাবেন। যাত্রার আগে সেটা আপনার পরিবারকে বা আপনার নমিনিকে দিয়ে যাবেন।

উল্লেখ করা যেতে পারে ইন্সুরেন্স পলিসিতে যে সমস্ত দুর্ঘটনাগুলো কভার হয় তা হল —

প্রথমত দুর্ঘটনায় মৃত্যু হলে ১০ লক্ষ টাকা, দ্বিতীয়ত দুর্ঘটনা জনিত কারনে কেউ যদি বিশেষ সক্ষম (permanent disability) হন তাহলেও তিনি ১০ লক্ষ টাকা পাবেন, তৃতীয়ত যদি সাময়িক বিশেষ সক্ষম (Partial permanent disability) হন তাহলেও তিনি ৭.৫ লক্ষ টাকা পাবেন, চতুর্থত : দুর্ঘটনা জনিত কারনে হাসপাতালে ভর্তি হলে তার খরচ বাবদ ২ লক্ষ টাকা পাবেন, পঞ্চমত : Transport of mortal remains: Rs. 10000

প্রসঙ্গত, ট্রেন দুর্ঘটনা হবার চার মাসের মধ্যে claim intimate করতে হবে।

দুর্ঘটনার ফলে যদি কোনো ব্যক্তি আহত (injured) বা বিশেষ সক্ষম (disabled) হন, এবং সেই কারণে পরবর্তী ১২ মাসের মধ্যে মারা যান, তাহলে তাঁর পরিবার মৃত্যু জনিত কারনে এই বিমা দাবি (death claim) করতে পারবেন। বিশেষ সক্ষম (Disability) বাবদ দেওয়া টাকা মৃত্যু জনিত কারন (death claim)-এর সাথে অ্যাডজাস্ট করে নেওয়া হয়।

বিশেষ করে আরও মনে রাখতে হবে ট্রেন দুর্ঘটনা ছাড়াও, যাত্রাকালীন সময়ে যদি আপনার সামগ্রী চুরি বা ডাকাতি হয়, তাহলেও আপনি ক্ষতিপূরণ পেতে পারেন এই ইন্সুরেন্স ক্লেম-এর মাধ্যমে। এখানেই শেষ নয়, এছাড়া তেজাস এক্সপ্রেসের মতো কিছু প্রিমিয়াম ট্রেনে যাত্রাকালীন যদি আপনার গন্তব্যে পৌঁছতে ১/২ ঘণ্টা দেরি হয়, সেক্ষত্রেও আপনি ক্ষতিপূরণ পেতে পারেন ইন্সুরেন্স ক্লেম-এর মাধ্যমে। তাই দূরপাল্লার ট্রেনে টিকিট বুকিংয়ের সময় একটু সজাগ ও সচেতন থাকতে হবে। যেভাবে প্রায় প্রতি বছর ট্রেন দুর্ঘটনা হচ্ছে তাতে ট্রেনে যাত্রী পরিষেবা নিয়ে ভাবতে হবে সকল যাত্রীদের।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev