| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

পুরসভার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

Reporter
পেজ ফোর, বিশেষ প্রতিনিধি / ২৫১ জন পড়েছেন
আপডেট সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২

কলকাতা পুরসভার উদ্যোগে ২১ ফেব্রুয়ারি ২০২২ সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলো বিড়লা প্ল্যানেটরিয়ামের বিপরীতে “২১ শে উদ্যান”-এ। দুপুর ১টায় ভাষা শহীদ স্মারকে পুষ্পার্ঘ্য নিবেদন করেন পুরসভার চেয়ারপার্সন তথা সাংসদ মালা রায়, পুরসভার উদ্যান বিভাগের ভারপ্রাপ্ত মেয়রপারিষদ তথা বিধায়ক দেবাশিস কুমার, বরো চেয়ারপার্সন সুস্মিতা ভট্টাচার্য সহ আধিকারিকগণ। কোভিড-১৯ সংক্রান্ত সকল সুরক্ষা বিধি মেনে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শেষে সাংসদ মালা রায় জানান, “ভাষা দিবসে জানাই অমর ভাষা শহিদদের সশ্রদ্ধ প্রণাম। আমাদের সকল ভাষাকে শ্রদ্ধা ও ভালোবাসার চোখে দেখা উচিত। বাঙালি হিসেবে গর্ববাধ করি। বিশ্বের পাঁচ নম্বর বহুল প্রচলিত ভাষা বাংলা ভাষা। এ ভাষার গুরুত্ব অপরিসীম। তবে সম্মান জানাই প্রতিটি ভাষাকে। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো।

আজ বাংলা ভাষার দিন। শুধু বাংলাদেশ নয়, শিলচরও আমাদের মাতৃভাষা তথা বাংলা ভাষার জন্য আত্মত্যাগ করেছে, অনেক লড়াই করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ আমরা এখানে উপিস্থত হয়েছি। এই রাজ্যে সব ভাষাকে সম্মান জানানো হয়। সকলে নিজের মাতৃভাষায় পড়াশোনা করতে পারেন। মাতৃভাষার মাধ্যমে চাকরির পরীক্ষা দিতে পারেন।’ বিধায়ক দেবাশিস কুমার জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা শ্রদ্ধার সঙ্গে সারা রাজ্য জুড়ে এই দিনিট পালন করে চলেছি। কলকাতাতেও সাড়ম্বরে দিনটি পালিত হচ্ছে। ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি ভাষার জন্য যাঁরা প্রাণ দিয়েছিলেন, সেই শহিদদের আমরা সম্মান জানাই। শুধু মাতৃভাষা নয়, সকল ভাষাকেই আমরা সম্মান করি। আগামী প্রজন্মের কাছে বাংলা ভাষার গুরুত্ব তুলে ধরতে আমরা বদ্ধপরিকর। ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠানের তাৎপর্য অন্য অনুষ্ঠানের থেকে আলাদা। ভাষাকে ভালবেসে, ভাষার স্বীকৃতির জন্য শহিদের আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে বিরল। বহু ত্যাগের মাধ্যমে বাংলা ভাষা স্বীকৃতি লাভ করেছে। বন্দুকের গুলি এই ভাষাকে স্তব্ধ করেত পারেনি।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে ১৭ নভেম্বর জাতিসংঘের সংগঠন ‘ইউনেসকো’ ২১ ফেব্রুয়ারি কে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করে। এরপর থেকে সারা বিশ্বে প্রতিবছর এই দিনটি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ রূপে পালিত হয়ে আসছে। একটি সমীক্ষায় দেখা গেছে বর্তমানে সারা বিশ্বে প্রায় ২৪ কোটি মানুষ বাংলাভাষায় কথা বলেন। বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যা বিশ্বের চতুর্থ স্থানে। ৩০টি দেশে ১০০টির বেশি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ আছে। ৬টি দেশের রাষ্ট্রীয় বেতারে বাংলা ভাষার চ্যানেল আছে। আমেরিকা, কানাডা-সহ ইউরোপের ৮টি দেশে বাংলা সংবাদ পত্রের প্রচলন আছে। অষ্ট্রেইলয়ার সাংসদে স্বীকৃতি পেয়েছে বাংলা ভাষা।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev