প্রশান্ত কিশোরের আইপ্যাক সংস্থা দেশজুড়ে চালাচ্ছে ‘সবকি রসোই’ কর্মসূচি। লকডাউনে সমস্যায় পড়া অসহায়, গরিব, প্রবীণ মানুষদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে রান্না করা গরম খাবার। সোশ্যাল ডিসট্যান্সিং মেনে রান্না হচ্ছে, তা পৌঁছে দিচ্ছে আইপ্যাক-এর সৈনিকরা। ১০ দিনে ১৫ লাখ মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়ার প্রাথমিক লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল।

কলকাতা-সহ ২৫টি শহরের ৫২০টি জায়গায় ৫ লক্ষের বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে ‘সবকি রসোই’-এর রান্না করা খাবার। ১৫ এপ্রিলের মধ্যে ১৫ লক্ষ মানুষ এই কর্মসূচির সুবিধা পাবেন। এই কর্মসূচি সফল করতে ৬৫টি কিচেন ও ১০৫টি গ্রাসরুট ফিডিং পার্টনারকে ধন্যবাদ জানিয়েছে আইপ্যাক।
দেখে নেওয়া যাক কোন কোন শহরে চলছে এই কর্মসূচি:



