রবিবার ৫ এপ্রিল থেকে প্রশান্ত কিশোরের আইপ্যাক সংস্থা দেশের ১৭টি শহরে লকডাউনে অসুবিধায় পড়া গরিব, অসহায় মানুষের পাশে দাঁড়াল। ‘সবকি রসোই’ কর্মসূচির প্রথম দিনেই প্রায় ১.৩ লক্ষ মানুষের কাছে পৌঁছে দেওয়া হলো রান্না করা একেবারে গরম খাবার। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে কেউ ফোন করতে পারেন ৬৯০০৮৬৯০০৮ নম্বরে অথবা চোখ রাখুন info.sabkirasoi@indianpac.com ওয়েবসাইটে। ১০ দিনে ১৫ লক্ষ মানুষকে এমন রান্না করা গরম খাবার সরবরাহের দায়িত্ব নিয়েছে পিকে-র আইপ্যাক। ইতিমধ্যেই অনেক ব্যক্তি এই মহান উদ্যোগে সক্রিয়ভাবে সামিল হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।







