পরেশনাথ পাহাড়। এখানকার শিবের নামও পরেশনাথ। ২৩ তম জৈন তীর্থঙ্কর পরেশনাথের নামেই ঐ পাহাড়ের নাম করা হয়েছে। বলা হয় জৈনদের ২৪ জন তীর্থঙ্করের মধ্যে ২০ জন তীর্থঙ্কর এই পাহাড়ের চুড়োর শিখরে সিদ্ধিলাভ করেছেন। এখানে রয়েছে ২০টি মন্দির। যার মধ্যে কিছু মন্দির ২০০০ বছর আগের তৈরি। বাবা পরেশনাথ এখানে খোলা আকাশের তলায় বিরাজমান।

আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। লকডাউনের মধ্যেও এলাকার মানুষ পায়ে পায়ে ভিড় করেছেন পরেশনাথের মাথায় জল ঢালার জন্য। রানিবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি লৌকিক কর্মসূচি পালন করতে ছুটে গেছেন পরেশনাথে। শিবের মাথায় জল ঢেলে প্রার্থনা করলেন তিনি যেন সবার মঙ্গল করেন।
